কাবুল, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে পশ্চিমা বাহিনীর প্রধান, মার্কিন জেনারেল স্ট্যানলি ম্যাকক্রিস্টাল ইউরোপে গিয়ে তার আরও সেনার প্রয়োজনীয়তার প্রস্তাব হস্তান্তর করে শনিবার কাবুলে ফিরেছেন। তার মুখপাত্র একথা জানিয়েছেন।
ম্যাকক্রিস্টাল তার দীর্ঘপ্রতিক্ষীত সেনা বাড়ানোর প্রস্তাবটি মার্কিন জয়েন্ট চিফ অব স্টাফ অ্যাডমিরাল মাইক মুলান এবং ন্যাটোর সুপ্রিম অ্যালাইড কমান্ডার, ইউরোপ অ্যাডমিরাল জেমস স্টাভরিডিস এর কাছে পেশ করেন।
ম্যাকক্রিস্টালের মুখপাত্র লে. কর্নেল টাড শোলটিস বলেন, "বৈঠক শেষে ম্যাকক্রিস্টাল আফগানিস্তানে তার সেনা বাড়ানোর প্রস্তাব যুক্তরাষ্ট্রের পক্ষে মুলান এবং ন্যাটোর পক্ষে স্টারভিডিসকে হস্তান্তর করেন।
গতমাসে তৈরি করা ম্যাকক্রিস্টালের আফগান কৌশলটি কয়েকদিন আগে গণমাধ্যমে ফাঁস হয়ে যায়। এতে জানা যায়, তিনি লিখেছেন: আরও সেনা পাঠানো না হলে আফগান যুদ্ধে পরাজয় ঘটতে পারে।
আফগানিস্তানে বর্তমানে যুক্তরাষ্ট্রের ৬৩ হাজারসহ এক লাখেরও বেশি পশ্চিমা সৈন্য রয়েছে।
ম্যাকক্রিস্টাল আরও ঠিক কত সেনা চাচ্ছে সে ব্যাপারে কর্মকর্তারা কিছু জানাননি। তবে মার্কিন প্রতিরক্ষা ও কংগ্রেস কর্মকর্তাদের ধারণা মনে করছেন আরও ৩০ হাজার সেনা চাওয়া হয়েছে।
পেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ওই অঞ্চলে মার্কিন কৌশল পুরোপুরি খতিয়ে না দেখে সেনা বাড়ানোর প্রস্তাবের ব্যাপারে তিনি সিদ্ধান্ত নেবেন না। তার বিলম্বের সমালোচনা করেছে রিপাবালিকানরা।
ওবামা এই বছরেই আফগানিস্তানে ২১ হাজার অতিরিক্তি সেনা পাঠানোর আদেশ দিয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৮২৩ ঘ.
bdnews24