২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছত্তিশগড়ে চিমনি-দুর্ঘটনায় নিহতের সংখ্যা ৩৬

ভারতের ছত্তিশগড়ে নির্মাণাধীন একটি বিদ্যুৎ কেন্দ্রের চিমনি ভেঙে পড়ার ধ্বংসস্তুপ থেকে ৩৬টি মৃতদেহ উদ্ধার করেছে উদ্ধারকারীরা। তবে এখনো অনেক শ্রমিক নিখোঁজ থাকায় ধ্বংসস্তুপের নিচে আরও লোক চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। কর্তৃপক্ষ শুক্রবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2009, 12:55 PM

Updated : 26 Aug 2022, 12:06 PM

রায়পুর, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতের ছত্তিশগড়ে নির্মাণাধীন একটি বিদ্যুৎ কেন্দ্রের চিমনি ভেঙে পড়ার ধ্বংসস্তুপ থেকে ৩৬টি মৃতদেহ উদ্ধার করেছে উদ্ধারকারীরা। তবে এখনো অনেক শ্রমিক নিখোঁজ থাকায় ধ্বংসস্তুপের নিচে আরও লোক চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। কর্তৃপক্ষ শুক্রবার একথা জানিয়েছেন। দুর্ঘটনার সময় বালকো নগরের ওই বিদ্যুৎ কেন্দ্রটির ১০০ মিটিার উঁচু চিমনিটি তৈরিতে কাজ করছিল প্রায় একশ' শ্রমিক ও প্রকৌশলী। বুধবার প্রবল বৃষ্টি ও বজ্রপাতে চিমনিটি ভেঙে পড়ে। জেলার শীর্ষ কর্মকর্তা অশোক আগরওয়াল বলেছেন, "উদ্ধার অভিযান চলছে। ১২টি ক্রেন ধ্বংসাবশেষ সরানোর কাজ করছে। খুব সাবধানতার সঙ্গে ধ্বংসস্তুপ সরানো হচ্ছে যাতে কেউ বেঁচে থাকলে তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়।" তিনি বলেন, ধ্বংসস্তুপ পুরোপুরি সরাতে দুই-তিন দিন লাগবে। বুধবার পুলিশের ডিস্ট্রিক্ট সুপারিনটেনডেন্ট রতনলাল দাঙ্গি টেলিফোনে রয়টার্সকে বলেন, "মারাত্মক একটি দুর্ঘটনা ঘটেছে।" তিনি বলেন, "আমরা এখন পর্যন্ত ২০টি লাশ উদ্ধার করেছি। চিমনির ধ্বংসস্তুপের মধ্যে এখনও অনেকে আটকা পরে আছে। উদ্ধার কাজ চলছে।" বিদ্যুৎ কেন্দ্রটি 'ভারত অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড' (বালকো) এর, তবে এতে মাইনিং গ্র"প বেদান্তের কোম্পানি 'স্টারলাইট ইন্ড্রাসট্রিজ (ইন্ডিয়া) এর ৫১ ভাগ মালিকানা রয়েছে। বালকোর মুখপাত্র বি কে শ্রীবাস্তব বলেন, "একটা দুর্ঘটনা হয়েছে এবং বেশ কিছু লোক আহত হয়েছে।" ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং দুর্ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৮৪৮ ঘ.