২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি হামলা ঠেকাতে ভারতে নিরাপত্তা জোরদার

ভারত সরকার বলেছে, সম্ভাব্য জঙ্গি হামলা ঠেকাতে দেশে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হচ্ছে। ইসরায়েল ও অস্ট্রেলিয়া তাদের নাগরিকদের ভারত ভ্রমণ এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়ার কয়েকদিন পর এ ঘোষণা দিল নয়াদিল্লি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2009, 03:21 PM

Updated : 26 Aug 2022, 12:05 PM

নয়াদিল্লি, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারত সরকার বলেছে, সম্ভাব্য জঙ্গি হামলা ঠেকাতে দেশে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হচ্ছে। ইসরায়েল ও অস্ট্রেলিয়া তাদের নাগরিকদের ভারত ভ্রমণ এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়ার কয়েকদিন পর এ ঘোষণা দিল নয়াদিল্লি। ইসরায়েল ও অস্ট্রেলিয়া ভারতে জঙ্গি হামলা সম্পর্কে গোয়েন্দাতথ্য পাওয়ার পর নাগরিকদের দেশটি ভ্রমণের ব্যাপারে সতর্কতা জারি করেছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পালানিয়াপ্পন চিদাম্বারাম নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে এ সম্পর্কিত প্রশ্নের জবাবে বলেন,"সন্ত্রাসী হুমকি বা হামলার মোকাবেলায় আমরা প্রস্তুত থাকার ধাপ বাড়িয়েছি।" "ভয়ের চিত্র তুলে ধরবেন না। সীমান্তের ওপার থেকে যে কোনো হুমকি মোকাবেলায় আমরা পুরোপুরি প্রস্তুত।" অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশের মূখ্যমন্ত্রী জন ব্রামবি এ সপ্তাহে মুম্বাই সফর বাতিল করেছেন। অস্ট্রেলিয়ার সরকার তার নাগরিকদের মুম্বাইয়ে ভ্রমণ করার ব্যাপারে সতর্কতা জারি করার পর তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। নয়াদিল্লিতে অস্ট্রেলিয়ার হাই কমিশন থেকে জানানো হয়েছে, ভারতে ব্রামবির সরকারি সফরকালে মুম্বাই বাদ দিয়ে তিনি দিল্লি ও ব্যাঙ্গালুরুতে অবস্থান করবেন। প্রধান শহর মুম্বাইসহ মহারাষ্ট্র রাজ্যের সব সরকারিভবন, ঐতিহ্যবাহী স্থাপনা ও বিপনিবিতানগুলোতে তল্লাশিসহ নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। গত সপ্তাহে ভারতীয় কর্মকর্তার জানান, ইসরায়েলি একটি টেলিভিশনে গোয়েন্দাসূত্রের 'নিশ্চিততথ্যের' বরাত দিয়ে আসন্ন সপ্তাহগুলোতে ভারতে জঙ্গি হামলা হবে বলে প্রতিবেদন প্রকাশের পর তারা ইসরায়েলের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২০৫৬ ঘ.