রায়পুর, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতে ছত্তিশগড় রাজ্যে শুক্রবার বন্দুকযুদ্ধে কমপক্ষে ২৪ জন মাওবাদী বিদ্রোহী এবং পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে।
ছত্তিশগড়ে পুলিশের অতিরিক্ত মহা পরিচালক গিরিধারী নায়েক জানান, শত শত পুলিশ ও বিশেষ বাহিনীর সদস্যরা মাওবাদী বিদ্রোহীদের একটি শক্তিশালী ঘাঁটিতে অভিযান চালায়। তারা একশ'রও বেশি বিদ্রোহীকে ঘিরে ফেললে প্রচণ্ড যুদ্ধ হয়।
রয়টার্সকে নায়েক বলেন, "নিহতের সংখ্যা দুই ডজনের কম নয়। আমরা এখন পর্যন্ত ১০টি মৃতদেহ উদ্ধার করেছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৮০৫ ঘ.
bdnews24