২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে খাবারের জন্য পদপিষ্ট হয়ে নিহত ১৮

পাকিস্তানের করাচিতে সোমবার বিনামূল্যে বিতরণ করা আটা নিতে গিয়ে পদপিষ্ট হয়ে নিহত হয়েছে ১৮ জন গরিব নারী ও শিশু। আহত হয়েছে আরও অনেকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2009, 01:07 PM

Updated : 26 Aug 2022, 12:03 PM

করাচি, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের করাচিতে সোমবার বিনামূল্যে বিতরণ করা আটা নিতে গিয়ে পদপিষ্ট হয়ে নিহত হয়েছে ১৮ জন গরিব নারী ও শিশু। আহত হয়েছে আরও অনেকে। পুলিশ একথা জানিয়েছে। রমজান মাস উপলক্ষে একটি বেসরকারি সংগঠন গরিব এলাকায় আটা বিতরণের ওই উদ্যোগ নেয়। আটা নিতে বিতরণস্থলে জড়ো হয় শ' শ' নারী। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিদ্যুৎ না থাকায় সিঁড়িতে অন্ধকারে ভিড়ের মধ্যে নিঃশ্বাস বন্ধ হয়ে এবং ঠেলাঠেলি, হুড়োহুড়িতে ওই দুর্ঘটনা ঘটে। ভিড়ের মধ্যে স্বজনকে খুঁজতে যাওয়া ১৩ বছরের এক বালিকা সীমা বিবি রয়টার্সকে জানায়, "আমরা সিঁিড়তে ওঠার সময় বিদ্যুৎ চলে যায়। আমিও সংজ্ঞা হারাই।" উল্লেখ্য, পাকিস্তানের ১৭০ মিলিয়ন মানুষের এক তৃতীয়াংশই দরিদ্র্য। গত এক বছরে খাদ্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, বিদ্যুৎ স্বল্পতা এবং আটার মতো খাবারের অভাবের কারণে অনেককেই দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০২২ ঘ.