২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে আবারও পাইলট ধর্মঘটে ফ্লাইট বিঘ্নিত

ভারতে বুধবার ২য় দিনের মতো জেট এয়ারওয়েজের পাইলট ধর্মঘটে বাতিল হয়ে গেছে ১৩০টিরও বেশি ফ্লাইট। এর আগে মঙ্গলবার ৩৫০ জনেরও বেশি পাইলট অসুস্থতার অজুহাতে কাজে যোগদানে বিরত থাকায় বহু ফ্লাইট বাতিল হয়ে যায়। বিভিন্ন বিমানবন্দরে আটকা পড়ে শত শত যাত্রী। প্রায় ১৩ হাজার যাত্রীকে দুর্ভোগে পড়তে হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2009, 09:05 AM

Updated : 26 Aug 2022, 12:02 PM

মুম্বাই, সেপ্টেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ভারতে বুধবার ২য় দিনের মতো জেট এয়ারওয়েজের পাইলট ধর্মঘটে বাতিল হয়ে গেছে ১৩০টিরও বেশি ফ্লাইট। এর আগে মঙ্গলবার ৩৫০ জনেরও বেশি পাইলট অসুস্থতার অজুহাতে কাজে যোগদানে বিরত থাকায় বহু ফ্লাইট বাতিল হয়ে যায়। বিভিন্ন বিমানবন্দরে আটকা পড়ে শত শত যাত্রী। প্রায় ১৩ হাজার যাত্রীকে দুর্ভোগে পড়তে হয়। পাইলটরা দুই সহকর্মী বরখাস্তের প্রতিবাদে এ ধর্মঘট শুরু করেছে। নতুন পাইলট ইউনিয়ন 'দ্য ন্যাশনাল এভিয়েশন গিল্ড' (এনএজি) বরখাস্ত দুই পাইলটকে পুনর্বহালের দাবি জানিয়েছে। এয়ারলাইন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনারত এনএজি দাবি পূরণ না হলে ধর্মঘট চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে তারা। এয়ারওয়েজের এক মুখপাত্র জানিয়েছেন, পাইলটরা বুধবারও কাজে যোগ দেয়নি। এয়ারওয়েজটি তাদের ওয়েবসাইটে জানিয়েছে, হংকং ও সিঙ্গাপুরসহ প্রায় ১৩৪ টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এয়ারলাইনের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও পাইলট ইউনিয়ন 'ন্যাশনাল আভিয়েটরস গিল্ড' এনএজি এর মধ্যে আলোচনার পর পাইলটরা অসুস্থতার কথা জানায়। চাকরিচ্যুত দুই পাইলটের পুনর্বহালের দাবি জানিয়েছে তারা। জেট এয়ারওয়েজ বলেছে, "এত বিপুল সংখ্যক পাইলট অসুস্থতার কথা বলে ফ্লাইটে বিঘ