২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিপাইনে ডুবন্ত ফেরি থেকে ৮ শতাধিক মানুষ উদ্ধার

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে রোববার ডুবন্ত একটি ফেরি থেকে ৮০০রও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। নিহত হয়েছে অন্ততপক্ষে তিন জন এবং নিখোঁজ রয়েছে ৮৮ জন। উপকূলীয় গার্ডরা একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2009, 06:34 AM

Updated : 26 Aug 2022, 12:01 PM

ম্যানিলা, ৬ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে রোববার ডুবন্ত একটি ফেরি থেকে ৮০০রও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। নিহত হয়েছে অন্ততপক্ষে তিন জন এবং নিখোঁজ রয়েছে ৮৮ জন। উপকূলীয় গার্ডরা একথা জানিয়েছে। ৯৬০ জন যাত্রী ও ক্রু নিয়ে মিন্দানাও দ্বীপের জেনারেল সান্তোস নগরী থেকে কেন্দ্রীয় নগরী লোইলো যাচ্ছিল 'সুপারফেরি ৯'। রোববার সকালে ফেরিটি কাত হতে শুরু করার পরপরই বিপদ থেকে উদ্ধারের জন্য সঙ্কেত পাঠায়। সঙ্কেত পাওয়ামাত্রই উদ্ধারকাজে নামে উপকূলীয় গার্ডরাসহ বিমান, নৌবাহিনীর সদস্যরা। তাদের সঙ্গে ওই এলাকার আরও অনেকেই নৌকা নিয়ে উদ্ধার কাজে যোগ দেয়। উপকূলীয় গার্ড বাহিনীর কমান্ডার এডমিরাল উইলফ্রেডো তামায়ো সাংবাদিকদের একথা বলেছেন। মোট ৮৭০ জনকে উদ্ধার করে পাড়ে তোলা হয়েছে। তবে তিনজন নিহত হয়েছে এবং ৮৮ জন এখনও নিখোঁজ বলে জানান তামায়ো। তিনি বলেন, " ফেরিডুবির সময় আবহাওয়া পরিস্কার ছিল। তবে ফেরির জেনারেটরে সমস্যার কথা জানিয়েছিল ক্রুরা।" দ্বীপদেশ ফিলিপাইনে ফেরি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবহন। কিন্তু অতিরিক্ত যাত্রী বহন এবং ফেরির যথাযথ রক্ষণাবেক্ষণ ব্যবস্থার অভাবে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩৫১ ঘ.