২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে বন্দুকধারীর গুলিতে ধর্মমন্ত্রী আহত

পাকিস্তানে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীর গুলিতে ধর্মবিষয়ক মন্ত্রী হামিদ সাঈদ কাজমি আহত হয়েছেন। বুধবার ইসলামাবাদে এই হামলায় তার গাড়িচালক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2009, 10:42 AM

Updated : 26 Aug 2022, 11:59 AM

ইসলামাবাদ, সেপ্টেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীর গুলিতে ধর্মবিষয়ক মন্ত্রী হামিদ সাঈদ কাজমি আহত হয়েছেন। বুধবার ইসলামাবাদে এই হামলায় তার গাড়িচালক নিহত হয়েছেন। পাকিস্তানে তালেবানদের কট্টর সমালোচক কাজমি সুফি ভাবধারার বেরেলভি গোত্রের লোক। একজন পুলিশ কর্মকর্তা বলেন, "বন্দুকধারীরা কাজমির গাড়ি লক্ষ্য করে ব্রাশফায়ার করে।" হামলার পর স্থানীয় টেলিভিশনের ফুটেজ দেখে মনে হয়েছে, কাজমি পায়ে আঘাত পেয়েছেন। ইসলামাবাদের 'ফেডারেল গভর্নমেন্ট সার্ভিসেস হসপিটাল' এর চিকিৎসক খালিদ হোসেন বলেছেন, "কাজমি আহত হয়েছেন তবে তার অবস্থা স্থিতিশীল।" ৫ আগস্ট মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানি তালেবান নেতা বায়তুল্লাহ মেহসুদ নিহত হওয়ার পর তালেবানরা কয়েকটি প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭৫৪ ঘ.