টোকিও, সেপ্টেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- জাপানের নির্বাচনে বিজয়ী বিরোধীদল 'ডেমোক্র্যাটিক পার্টি অব জাপান' (ডিপিজে) নেতা ইউকিয়ো হাতোয়ামাকে প্রধানমন্ত্রী নির্বাচন করতে পার্লামেন্টে ভোট হবে ১৬ সেপ্টেম্বর। ঊর্ধ্বতন আইনপ্রণেতা তাদামোরি ওসিমা মঙ্গলবার একথা বলেছেন।
হাতোয়ামার দল ডিপিজে রোববারের নির্বাচনে পার্লামেন্টের নিুকক্ষে বিপুল জয় পেয়েছে। এর মধ্য দিয়ে অবসান ঘটেছে জাপানের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) ৫০ বছরেরও বেশি সময়ের শাসনক্ষমতার। পার্লামেন্টে দুই বছরব্যাপী অচলাবস্থারও ইতি ঘটেছে।
জনকল্যাণ, বাজেট অপচয় রোধ এবং আমলাতন্ত্র সংস্কারের প্রতিশ্র"তি দিয়েছে ডেমোক্র্যাটরা। ডিপিজে নেতা ৬২ বছর বয়স্ক হাতোয়ামার নতুন প্রধানমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত।
হাতোয়ামা বিতর্কিত ইয়াসুকুনি স্মৃতিসৌধে যাবেন না ঘোষণা দিয়ে ইতিমধ্যেই চীন ও দক্ষিণ কোরিয়ার কাছে ইতিবাচক ভাবমূর্তি গড়ে তুলেছেন। ওই সৌধকে জাপানের অতীত সামরিকত্ববাদের প্রতীক হিসেবে দেখা হয়।
এছাড়াও জাপানের অতীত সামরিক মত্ততার যে ভূত এশিয়ার দেশগুলোর সঙ্গে এর সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে বাধা হয়ে আছে, হাতোয়ামা তা তাড়ানো ছাড়াও আঞ্চলিক নিরাপত্তার বিষয়টিকে নতুন মাত্রা দেওয়ার চেষ্টা করবেন। পাশাপাশি অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী চীনের সঙ্গে লড়ে রাজনৈতিক প্রভাববলয় বাড়াতেও সচেষ্ট হবেন তিনি। বিশ্লেষকরা একথা বলেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৫৪ ঘ.
bdnews24