২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু পরিবর্তন রোধে আশু ব্যবস্থার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

মানবজাতির ভবিষ্যতের স্বার্থে জলবায়ু পরিবর্তন রোধে আশু ব্যবস্থা নেওয়ার জন্য সোমবার বিশ্ব নেতাদের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2009, 06:13 AM

Updated : 26 Aug 2022, 11:59 AM

লংইয়ারবাইয়েন, স্যালবার্ড সেপ্টেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মানবজাতির ভবিষ্যতের স্বার্থে জলবায়ু পরিবর্তন রোধে আশু ব্যবস্থা নেওয়ার জন্য সোমবার বিশ্ব নেতাদের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। নরওয়ে-নিয়ন্ত্রিত প্রত্যন্ত আর্কটিক দীপপুঞ্জের স্যালবার্ড সফরকালে বান বলেন, "জলবায়ু পরিবর্তনের বর্তমান ধারা অব্যাহত থাকলে এ অঞ্চলে ৩০ বছর পর আর বরফ নাও থাকতে পারে।" এর মধ্য দিয়ে বান ডিসেম্বরে কোপেনহেগেনে অনুষ্ঠেয় জলবায়ু বিষয়ক জাতিসংঘ সম্মেলনে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে সামগ্রিক চুক্তি করার পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা নিয়েছেন। ২০১২ সালে কিয়োটো প্রটোকলের মেয়াদ শেষের পরবর্তী চুক্তি হবে এটি। নরওয়ের উপকূলীয় গার্ডদের একটি নৌকায় উঠে বান সাংবাদিকদের বলেন, "আমি কোপেনহেগেন সম্মেলনে আশু ব্যবস্থা গ্রহণের ব্যাপারে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমাদের সময় নষ্ট করার সময় নেই।" বান বলেন, "তিনি চান মানবজাতি এবং পৃথিবীর ভবিষ্যৎের স্বার্থে বিশ্ব নেতারা একটি সামগ্রিক, ন্যায়সঙ্গত এবং ভারসাম্যপূর্ণ চুক্তিতে উপনীত হোক।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩৩২ ঘ.