২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানের নির্বাচনে মারাত্মক জালিয়াতির ৫৬৭ টি অভিযোগ

আফগানিস্তানে ২০ আগস্টের নির্বাচনে মারাত্মক ধরনের জালিয়াতির ৫৬৭ টি অভিযোগ পাওয়া গেছে। এই জালিয়াতি নির্বাচনের ফলকে ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে। অভিযোগগুলো তদন্ত করে দেখা হচ্ছে। দু'দিন আগের তুলনায় এ সংখ্যা দ্বিগুণেরও বেশি। নির্বাচনে জালিয়াতির অভিযোগ পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2009, 09:13 AM

Updated : 26 Aug 2022, 11:58 AM

কাবুল, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- আফগানিস্তানে ২০ আগস্টের নির্বাচনে মারাত্মক ধরনের জালিয়াতির ৫৬৭ টি অভিযোগ পাওয়া গেছে। এই জালিয়াতি নির্বাচনের ফলকে ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে। অভিযোগগুলো তদন্ত করে দেখা হচ্ছে। দু'দিন আগের তুলনায় এ সংখ্যা দ্বিগুণেরও বেশি। নির্বাচনে জালিয়াতির অভিযোগ পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান একথা জানিয়েছে। 'ইলেট্রোরাল কমপ্লেইন্টস কমিশন' এর মুখপাত্র আহমেদ মুসলিম খুরাম জানান, তারা ২ হাজার ৪ শ ৩৯ টি অভিযোগ খতিয়ে দেখছেন। এর মধ্যে ৫৬৭ টি 'এ ক্যাটাগরি' অভিযোগ। অর্থাৎ, এ অভিযোগগুলো মারাত্মক এবং তা নির্বাচনের ফলকে অনেকটাই প্রভাবিত করতে পারে। শুক্রবারে 'এ ক্যাটাগরি' অভিযোগের সংখ্যা ছিল ২৭০ টি। আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের এক সপ্তাহেরও বেশি সময় কেটে গেলেও কর্তৃপক্ষ এখন পর্যন্ত ভোটের আংশিক ফল প্রকাশ করতে পেরেছে। বর্তমান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের প্রধান প্রতিদ্বন্দ্বী আবদুল