২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুদানের দারফুরে আর যুদ্ধ নেই: শান্তিরক্ষীবাহিনী প্রধান

সুদানের দারফুর প্রদেশ আর যুদ্ধদশায় নেই। এখানে সীমিত আকারে সামরিক অভিযান চালানোর মতো আর মাত্র একটি বিদ্রোহী দল আছে। সুদানে জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়নের যৌথ শান্তিরক্ষীবাহিনী 'ইউএনএএমআইডি'র প্রধান মার্টিন লুথার আগোয়াই একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2009, 09:24 AM

Updated : 26 Aug 2022, 11:58 AM

খার্তুম, ২৭ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সুদানের দারফুর প্রদেশ আর যুদ্ধদশায় নেই। এখানে সীমিত আকারে সামরিক অভিযান চালানোর মতো আর মাত্র একটি বিদ্রোহী দল আছে। সুদানে জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়নের যৌথ শান্তিরক্ষীবাহিনী 'ইউএনএএমআইডি'র প্রধান মার্টিন লুথার আগোয়াই একথা বলেছেন। দারফুর পরিস্থিতির ব্রিফিং দিয়ে বুধবার খার্তুমে কমান্ডার লুথার সাংবাদিকদের বলেন, "দারফুর সংঘর্ষের তীব্রতা কমে তা এখন মামুলি ডাকাতিতে রূপ নিয়েছে। আজ আমি বলব না যে দারফুরে যুদ্ধ চলছে।" তিনি আরও বলেন, "সামরিক অভিযান চালিয়ে এখন আর তেমন কিছু অর্জন করার নেই। এখন অন্যতম নিরাপত্তা ইস্যু হচ্ছে ডাকাতি। এটি স্থানীয় পর্যায়ের ব্যাপার। স্থানীয় পর্যায়ে মানুষ পানি এবং ভূমি সমস্যা সামাল দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আসল যুদ্ধ আমরা পাড়ি দিয়ে এসেছি বলেই মনে করি।" দারফুরে অনারব বিদ্রোহিদের সঙ্গে সরকারপন্থী মিলিশিয়া ও সেনাদের ছয়বছর ব্যাপী যুদ্ধে বহু মানুষ নিহত হয়েছে। খার্তুমের হিসাবে এ সংখ্যা ১০ হাজার। আর জাতিসংঘের হিসাবে এ সংখ্যা ৩ লাখ। ত্রাণকর্মীরা বলেছে, যুদ্ধে গৃহহীন হয়েছে ২৭ লাখেরও বেশি মানুষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৩৮ ঘ.