২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় কার্তিকার বেত্রাঘাত রমজানের পরে

মালয়েশিয়ায় বিয়ার পানের কারণে কার্তিকা সারি দেওই সুকর্ন নামের এক নারীর বেত্রাঘাতের শাস্তি রমজান মাস শেষ হওয়ার পর কার্যকর করা হবে। পাহাং প্রদেশের এক কর্মকর্তা সোমবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2009, 08:25 AM

Updated : 26 Aug 2022, 11:57 AM

কুয়ালালামপুর, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মালয়েশিয়ায় বিয়ার পানের কারণে কার্তিকা সারি দেওই সুকর্ন নামের এক নারীর বেত্রাঘাতের শাস্তি রমজান মাস শেষ হওয়ার পর কার্যকর করা হবে। পাহাং প্রদেশের এক কর্মকর্তা সোমবার একথা জানিয়েছেন। কার্তিকাকে শাস্তি দেওয়ার জন্য তাকে বাড়ি থেকে একটি কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু তাকে বেত্রাঘাত না করে গাড়িতে করে আবার বাড়িতে ফেরত পাঠানো হয়েছে। কার্তিকাকে ছেড়ে দেওয়ায় তাকে মুক্তি দেওয়া হয়েছে বলে পরিবার থেকে ভাবা হচ্ছিল। তার বিচার কাজ শেষ কিনা সে বিষয়টি পরিষ্কার করে জানানোর জন্যও তার পরিবারের পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল। এ বিষয়টি স্পষ্ট করে পাহাং প্রদেশের রিলিজিওন, মিশনারি ওয়ার্ক অ্যান্ড ইউনিটির এক্সিকিউটিভ কাউন্সিলর মোহাম্মদ শরীফ আব্দুল আজিজ রয়টার্সকে বলেন, "শাস্তি বাতিল করা হয়নি। রমজান মাসের কারণে স্থগিত রাখা হয়েছে।" এর আগে বেত্রাঘাতের প্রকাশ্যে দেওয়ার আবেদন জানানো কার্তিকাকে বাড়িতে ফেরৎ পাঠানো হলে তিনি প্রথমে গাড়ি থেকে নামতে চাননি। সাংবাদিকদের তিনি বলেন, "কী হয়েছে এ বিষয়ে ব্যাখ্যাসহ লিখিত কোনো কাগজ না পেলে আমি নামব না। আমি হতবাক এবং বাকরুদ্ধ।" কার্তিকাই প্রথম নারী যিনি মালয়েশিয়ায় মুসলমানদের জন্য প্রযোজ্য ইসলামি আইনের আওতায় দণ্ড পেয়েছেন। ইসলামি আদালতের দেওয়া দণ্ড ২০ মাস ধরে তিনিবয়ে বেড়িয়েছেন। এর আগে কার্তিকা বলেন, মুসলমানদের জন্য অ্যালকোহল পান নিষিদ্ধ হওয়ার বিধানের প্রতি তিনি শ্রদ্ধাশীল। শাস্তি গ্রহণ করতে তার দ্বিধা নেই। তবে তিনি চান তা প্রকাশ্যে দেওয়া হোক। দুই সন্তানের জননী কার্তিকাকে বিয়ার পানের জন্য ৫ হাজার রিংগিত (১,৪২০ ডলার) জরিমানাও দিতে হয়েছে। মালয়েশিয়ার ২ কোটি ৭০ লাখ জনসংখ্যার ৬০ শতাংশ মুসলমান। দেশটির রাষ্ট্রীয় ধর্ম ইসলাম। এ দেশে মুসলমাদের ক্ষেত্রে দেওয়ানি আইনের পাশাপাশি ইসলামিক পারিবারিক ও ফৌজদারি আইনও বলবৎ রয়েছে। কার্তিকার শাস্তি নিয়ে দেশটির জনমত বিভক্ত হয়ে পড়েছে। কেউ কেউ বলেছেন, খুবই গুরুভার শাস্তি হয়ে হয়েছে এবং অনেকে বিয়ার পান করলেও ওই মেয়েটিকেই শাস্তি পেতে হচ্ছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল শুক্রবার এই শাস্তিকে 'অসম্মানজনক' বলে সমালোচনা করেছে। অ্যালকোহল পান নিষিদ্ধ হলে রাজধানী কুয়ালালামপুর ও এর আশেপাশে বারে ও নাইট ক্লাবে অনেক মুসলমানকেই মদ পান করতে দেখা যায়। এসবস্থানে এ ব্যাপারে সবার দৃষ্টিভঙ্গিও উদার। কার্তিকা ২০০৭ সালের ডিসেম্বরে পাহাং প্রদেশের রাজধানী কুয়ানটানের একটি হোটেলে বসে বিয়ার পান করার সময় মোল্লারা সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। মালয়েশিয়ান হলেও তিনি বিয়ে করেছেন সিঙ্গাপুরের এক নাগরিককে। বিয়ার পানের কারণে আদালতে তাকে চারবার হাজিরা দিতে হয়েছে এবং তার হাসপাতালের চাকরিটিও খোয়া যায়। এরপর তিনি খণ্ডকালীন মডেল হিসেবে কাজ করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৫৩০ ঘ.