২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সু চির মুক্তির জন্য আবেদন জানাতে রাজি আসিয়ান

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান এর কর্মকর্তারা সু চির মুক্তির জন্য মিয়ানমারের প্রতি আবেদন জানাতে পররাষ্ট্রমন্ত্রণালয়গুলোকে প্রস্তাব দিতে রাজি হয়েছেন। ইন্দোনেশিয়া শুক্রবার একথা বলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2009, 08:54 AM

Updated : 26 Aug 2022, 11:56 AM

জার্কাতা, আগস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান এর কর্মকর্তারা সু চির মুক্তির জন্য মিয়ানমারের প্রতি আবেদন জানাতে পররাষ্ট্রমন্ত্রণালয়গুলোকে প্রস্তাব দিতে রাজি হয়েছেন। ইন্দোনেশিয়া শুক্রবার একথা বলেছে। এ প্রস্তাব গৃহীত হলে মিয়ানমারের ওপর এটি কঠোর পদক্ষেপ হবে। সু চির নতুন করে গৃহবন্দিত্বের রায়ে আসিয়ান এ পর্যন্ত তেমন উচ্চবাচ্য করেনি। সু চির বাড়িতে মার্কিন নাগরিক জন ইয়েত্তাওয়ের অনুপ্রবেশের ঘটনায় রাষ্ট্রীয় নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে মিয়ানমার জান্তা সু চির বিচার করে তাকে অতিরিক্ত ১৮ মাসের গৃহবন্দিত্ব দিয়েছে। জাকার্তায় এক বৈঠকে ইন্দোনেশিয়ার প্রতিনিধি এবং পররাষ্ট্রমন্ত্রণালয়ের মহাসচিব ইমরন কোটান বলেছেন, "সু চির মামলায় আমাদের আইনি উদ্বেগ জানানো প্রয়োজন। আর তা চিঠি কিংবা যৌথ বিবৃতির আকারেই জানানো হোক। পররাষ্ট্রমন্ত্রণালয়গুলোই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।" আসিয়ান এর সদস্যদেশগুলোর অভ্যন্তরীন বিষয়গুলোতে হস্তক্ষেপ না করার নীতি মেনে চলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬০৭ ঘ.