মায়ামি, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ই-মেইলে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে হত্যার হুমকি দেওয়ার অপরাধ বুধবার স্বীকার করেছে ফ্লোরিডার নাথান ওয়াইন (২১) নামে এক ব্যক্তি। ওয়াইন ওই মেইলে লেখে "ওবামার রক্তে ওয়াশিংটনের রাস্তা রক্তাক্ত করা হবে"। একজন ফেডারেল আইনজীবী একথা জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি এ. ব্রায়ান আলব্রিটন এক বিবৃতিতে জানান, নাথান ওয়াইন টাম্পায় বিচারকের কাছে ৫ নভেম্বর ওবামা জয়ী হওয়ার পরের দিন তাকে হুমকি দিয়ে ই-মেইল পাঠান বলে স্বীকারোক্তি দিয়েছেন।
এ হুমকি দেওয়ার জন্য ওয়াইনকে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হতে পারে। তবে হুমকির উদ্দেশ্য সম্পর্কে আদালতের কাছে কোনো নথি নেই।
এ বিষয়ে ওয়াইন জানিয়েছেন, এ স্বৈরশাসককে হত্যা করতে গিয়ে কারাগারে যেতে হলে তিনি কিছু মনে করবেন না।
তিনি আরও বলেন, "এ স্বৈরশাসক গুলিতে লুটিয়ে না পড়া পর্যন্ত আমি শান্ত হব না। ওবমার রক্তে ওয়াশিংটনের রাস্তা রক্তাক্ত হবেই।"
ওয়াইনের সাজা ঘোষণার কোনো দিনক্ষণ এখনও ঠিক হয়নি।
আদালতের নথিতে আছে, জানুয়ারিতে বন্দুক চুরির দায়ে তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং এ তে সে কয়েদ খেটেছে এবং ৬৩৮ ডলার জরিমানাও দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৫১২ ঘ.
bdnews24