বাগদাদ, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর/রয়টার্স)---- ইরাকের রাজধানী বাগদাদের কেন্দ্রস্থলে বুধবার সিরিজ বোমা ও মর্টার হামলায় অন্ততপক্ষে ২৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৭৫ জন। পুলিশ একথা জানিয়েছে।
এর আগের খবরে হামলায় ১০ জন নিহত হওয়ার কথা বলা হয়েছিল। একটি বোমা বিস্ফোরণ ঘটেছে কড়া নিরাপত্তাধীন গ্রিন জোনে ইরাকের পার্লামেন্ট এবং একটি কূটনৈতিক ভবনের কাছে।
টেলিভিশন চিত্রে বোমার আঘাতে জানালার কাঁচ ভেঙে পড়তে দেখা গেছে।
বোমা বিস্ফোরণ ঘটেছে গ্রিন জোনের বাইরে ইরাকের পররাষ্ট্রমন্ত্রণালয়ের কাছেও। অন্য বিস্ফোরণগুলো ঘটেছে বাগদাদের কেন্দ্রীয় সরকারি ভবন এবং অর্থমন্ত্রণালয়ের কাছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৩৩ ঘ.
bdnews24