জেরুজালেম ১৯ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পশ্চিম তীরের ইহুদি বসতিতে নতুন বাড়ি নির্মাণ প্রকল্প বন্ধ রেখেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওয়াশিংটনের সঙ্গে মতৈক্যে পৌঁছানোর আশায় তিনি এ পদক্ষেপ নিয়েছেন। সরকারের এক মন্ত্রী মঙ্গলবার একথা বলেছেন।
ইসরায়েলের আবাসন মন্ত্রী এরিয়েল আতিয়াস পশ্চিম তীরের ইহুদি বসতিতে সরকারের নতুন বাড়ি নির্মাণ প্রকল্পের উল্লেখ করে বলেছেন, "৫ মাস আগে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর জুদেয়া এবং সামারিয়ার জন্য কোনও টেণ্ডার ইস্যু করা হয়নি।"
আতিয়াস বলেন, "আমরা আসলে এ প্রকল্প স্থগিত রাখছি..... এটি মার্কিন প্রশাসনের সঙ্গে একটি সমঝোতা এবং সমন্বিত শান্তি চুক্তিতে পৌঁছার একটি চেষ্টা বলেই আমি মনে করি।"
ইহুদি বসতি স
bdnews24