ঢাকা, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পপ কিং মাইকেল জ্যাকসনের এর সমাহিত হওয়ার খবর বিশ্বজুড়ে প্রকাশিত এবং প্রচারিত হলেও শেষ পর্যন্ত ১৮ আগস্ট রয়টার্স এবং যুক্তরাষ্ট্রের দ্য ডেইলি নিউজের বরাতে জানা গেছে মাইকেল জ্যাকসনকে এখনও সমাহিত করা হয়নি। ২৯ আগস্ট এই বিশ্বখ্যাত পপ তারকার ৫১ তম জন্মদিনেই তাকে সমাহিত করা হবে।
মাইকেল জ্যাকসনের বাবা জো জ্যাকসনের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, জ্যাকসনকে লস অ্যাঞ্জেলসের একটি সমাধিক্ষেত্রে ২৯ আগস্ট তার ৫১ তম জন্মদিনে সমাহিত করা হবে।
এদিকে নিউ ইয়র্কের দ্য ডেইলি নিউজ সংবাদপত্রটিও একই তথ্য জানিয়ে সংবাদ পরিবেশন করেছে। জো জ্যাকসনের উদ্ধৃতিতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, সোমবার তিনি বলেছেন, এই পরিকল্পনাটি অতি স
bdnews24