২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথমে শান্তি, তারপর ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক : মুবারক

মধ্যপ্রাচ্যে সমন্বিত এবং যথাযথ শান্তি প্রতিষ্ঠার পরই আরব দেশগুলো ইসরায়েলকে স্বীকৃতি দেবে এবং সম্পর্ক স্বাভাবিক করবে। তার আগে নয়। মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারক একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2009, 05:46 AM

Updated : 26 Aug 2022, 11:55 AM

কায়রো, ১৮ আগস্ট (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)----- মধ্যপ্রাচ্যে সমন্বিত এবং যথাযথ শান্তি প্রতিষ্ঠার পরই আরব দেশগুলো ইসরায়েলকে স্বীকৃতি দেবে এবং সম্পর্ক স্বাভাবিক করবে। তার আগে নয়। মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারক একথা বলেছেন। রাষ্ট্র নিয়ন্ত্রিত আল-আহরাম দৈনিকে সোমবার এক সাক্ষাৎকারে মুবারক বলেন, " ১৯৯১ সালের মাদ্রিদ শান্তি সম্মেলনের পর থেকে শান্তি আলোচনায় অচল অবস্থার যে অভিজ্ঞতা আরবদের হয়েছে তাতে করে ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক স্বাভাবিক করার আগ্রহ জন্মায়নি।" মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত জর্জ মিচেল জুলাইয়ে আরব দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে অর্থবহ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। আল-আহরাম দৈনিকে মুবারক বলেন, "আমি কায়রোয় প্রেসিডেন্ট বারাক ওবামাকে জোর দিয়েই বলেছি যে, যথাযথ এবং সমন্বিত শান্তি স্থাপনের পরই আরবরা ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া কিংবা সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেওয়ার প্রস্তাব দেবে।" যুক্তরাষ্ট্রে এক টেলিভিশন সাক্ষাৎকারে মুবারক শান্তিউদ্যোগ শুরুর আগেই মধ্যপ্রাচ্য সফর এবং মিচেলকে মধ্যপ্রাচ্যে পাঠানোর জন্য ওবামার প্রসংশা করেন। ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়ায় মিশরের বৃহত্তর ভূমিকা আছে। মুবারক বলেন, ফিলিস্তিনের প্রতিদ্বন্দ্বী দল হামাস ও ফাতাহর মধ্যে বিভক্তি কমানোর চেষ্টা করছে মিশর। তিনি বলেন, ব্যবধান দূর করা না গেলে স্থিতিশীলতা আসবে না। ইসরায়েলেও স্থিতিশীলতা আসবে না। সহিংসতা ঘটতেই থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১২৪৯ ঘ.