ফিনিক্স, আগস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের লড়াইয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সোমবার বলেছেন, তালেবানদের বিরুদ্ধে এ যুদ্ধ খুব সহজে কিংবা জলদি জয় করা যাবে না। আফগানিস্তানে নির্বাচনের মাত্র দু'দিন আগে ওবামা এ মন্তব্য করলেন।
অ্যারিজোনায় প্রবীণ সেনা সমাবেশে এক ভাষণে ওবামা বলেন, "আফগানিস্তানে তালেবান বিদ্রোহ রাতারাতি ঘটেনি। তাই আমরা রাতারাতি এর পরাজয়ও ঘটাতে পারব না। এ যুদ্ধ খুব শিগগিরি কিংবা সহজে শেষ হবে না।" তবে তিনি বলেন, মার্কিনিদেরকে সন্ত্রাস থেকে রক্ষায় এ যুদ্ধ চালিয়ে যাওয়া অত্যন্ত জরুরি।
ওবামা বলেন, "আমাদের ভুললে চলবে না যে, এ যুদ্ধ পছন্দ-অপছন্দের নয়, প্রয়োজনের। ৯/১১ তে যারা যুক্তরাষ্ট্রে হামলা করেছিল তারা আবারও তা করার চক্রান্ত করছে। তাদেরকে অবাধে ছেড়ে দেওয়া হলে তালেবান বিদ্রোহ এমন পর্যায়ে গিয়ে দাঁড়াবে যে সেখান থেকে আল-কায়েদা আরও মার্কিনিকে মারার পরিকল্পনা করবে।"
একারণে কেবল লড়াইয়ের খাতিরে লড়াই চালিয়ে যাওয়া নয় বরং যুক্তরাষ্ট্রের জনগণের সুরক্ষার মৌলিক কারণেই এ লড়াই জরুরি বলে ওবামা মন্তব্য করেন।
এর মধ্য দিয়ে ওবামা আফগানিস্তানে এ সপ্তাহের নির্বাচনের আগে তালেবানবিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রের জনগণের সমর্থন জোরদারের চেষ্টা নিয়েছেন। জরিপে দেখা গেছে আফগানিস্তানে ৮ বছরের যুদ্ধে জনসমর্থন কিছুটা কমে এসেছে। ওবামার নতুন আফগান কৌশলের পরীক্ষা হিসাবে দেখা হচ্ছে আফগানিস্তানের এবারের নির্বাচনকে ।
জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর ওবামা অজনপ্রিয় ইরাক যুদ্ধ থেকে দৃষ্টি সরিয়ে আফগানিস্তানে নজর দেন। আফগানিস্তানকে বৈদেশিক নীতিতে সর্বোচ্চ অগ্রধিকার দিয়েছেন তিনি।
আফগানরা বৃহস্পতিবার প্রেসিডেন্ট ও প্রাদেশিক নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আগমূহূর্তে ওবামা আফগান যুদ্ধ নিয়ে ওই বক্তব্য রাখলেন। ২০০১ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে যে কোনও সময়ের তুলনায় আফগানিস্তানে এ সময়েই তালেবানরা সবচেয়ে বেশি শক্তিশালী অবস্থানে রয়েছে। তারা নির্বাচন বানচালের হুমকি দিয়েছে।
আফগানিস্তান পরিস্থিতি মোকাবেলায় ওবামা সেখানে এ বছর অতিরিক্ত ৩০ হাজার সেনা পাঠিয়েছেন। নির্বাচন নির্বিঘে
bdnews24