২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে বোমা বিস্ফোরণে ৬ জন নিহত

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলের চারসাদা শহরের একটি পেট্রোল স্টেশনের কাছে সোমবার এক বোমা বিস্ফোরণে ছয়জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2009, 07:45 AM

Updated : 26 Aug 2022, 11:55 AM

পেশাওয়ার, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলের চারসাদা শহরের একটি পেট্রোল স্টেশনের কাছে সোমবার এক বোমা বিস্ফোরণে ছয়জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। পুলিশ একথা জানিয়েছে। শহরটির পুলিশের ঊর্ধতন কর্মকর্তা জাহানজেব খান ঘটনাস্থল থেকে রয়টার্সকে বলেন, "বিস্ফোরণে ঘটনাস্থলেই ছয়জন নিহত হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।" তিনি আরও জানান, বোমাটি একটি গাড়ির সঙ্গে লাগানো ছিল। গাড়িটি পেট্রোল স্টেশনের কাছে এলে বিস্ফোরণ ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৪৫৪ ঘ.