২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাইওয়ানে টাইফুন, ভূমিধসে শতাধিক মানুষ নিহত

তাইওয়ানে বন্যা ও ভুমিধসে ১ শ'রও বেশি মানুষ নিহত হয়েছে। দুর্যোগ মোকবেলা কর্মকতারা বৃহস্পতিবার একথা জানিয়েছেন। আরও বহু মানুষ এখনও মাটিচাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2009, 06:03 AM

Updated : 26 Aug 2022, 11:53 AM

তাইওয়ান, আগস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- তাইওয়ানে বন্যা ও ভুমিধসে ১ শ'রও বেশি মানুষ নিহত হয়েছে। দুর্যোগ মোকবেলা কর্মকতারা বৃহস্পতিবার একথা জানিয়েছেন। আরও বহু মানুষ এখনও মাটিচাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। তাইওয়ানে মৃতের সংখ্যা ১০৭ জনে পৌঁছেছে। ৬১ জন এখনও নিখোঁজ। ভূমিধস স্থলে ৩০টিরও বেশি মৃতদেহের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে দ্য ন্যাশনাল ফায়ার এজেন্সি। এর আগে কর্মকর্তারা তাইওয়ানের দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত পাহাড়ি এলাকায় ভূমিধসে তলিয়ে যাওয়া চারটি গ্রামের ৭০০ জনের বেঁচে থাকার সন্ধান পাওয়া কথা জানিয়েছিলেন। এরা মাটির নিচে চাপা পড়ে বেঁচে নেই বলে আশঙ্কা করা হয়েছিল। জানিয়েছেন উদ্ধারকর্মীরা মঙ্গলবার সারারাত তৎপরতা চালিয়ে ওই ৭০০ জনের সন্ধান পায়। উদ্ধারকাজে নিয়োজিত হু জুই-চোউ নামের একজন সেনা কর্মকর্তা জানান, মাটি ও পাথরের দেয়াল ধেয়ে এসে গ্রামগুলোকে গ্রাস করে নেওয়ার সময় এইসব লোক ছুঁটে গিয়ে উঁচু জায়গায় আশ্রয় নেয়। তাইওয়ানের সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, পার্বত্য আলিসান এলাকার কাছে একটি গ্রামে আটকা পড়ে আছে ৬ হাজার ৫০০ মানুষ। দক্ষিণ তাইওয়ানের প্রত্যন্ত একটি গ্রামে এখনও শ শ মানুষ নিখোঁজ রয়েছে। এ সংখ্যা প্রায় ৬০০। টাইফুন মোরাকোটের ফলে প্রবল বৃষ্টিপাতের কারণে তাইওয়ানে বন্যা ও ভূমিধস হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩১৩ ঘ.