২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করার আহ্বান চীনের

মিয়ানমারের বিরোধী দলীয় নেত্রী অং সান সুচিকে আবারও গৃহবন্দি করে রাখার জান্তা সরকারের সিদ্ধান্তে সমালোচনামুখর গোটা বিশ্ব। কিন্তু এর মধ্যেও বুধবার মিয়ানমারের বৃহৎ প্রতিবেশী দেশ চীন বলেছে, বিশ্বের উচিত মিয়ানমারের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2009, 11:41 AM

Updated : 26 Aug 2022, 11:53 AM

ইয়াঙ্গুন, আগস্ট ১২(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মিয়ানমারের বিরোধী দলীয় নেত্রী অং সান সুচিকে আবারও গৃহবন্দি করে রাখার জান্তা সরকারের সিদ্ধান্তে সমালোচনামুখর গোটা বিশ্ব। কিন্তু এর মধ্যেও বুধবার মিয়ানমারের বৃহৎ প্রতিবেশী দেশ চীন বলেছে, বিশ্বের উচিত মিয়ানমারের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করা। মিয়ানমার জান্তা সরকারের হাতেগোনা বন্ধু রাষ্ট্রের অন্যতম চীন। সমস্যা সমাধানে চীন আলোচনার আহ্বান জানিয়েছে। কিন্তু বাইরে থেকে মিয়ানমারে কোনও হস্তক্ষেপে বিরত থাকার আহ্বান জানিয়েছে চীন। শুধু তাই নয়, দেশটির বিরুদ্ধে জাতিসংঘের কোনও ব্যবস্থাকেও চীন সমর্থন করবে না বলে জানিয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াং উ বলেছেন, "সমালোচনা নয়, সংলাপই মিয়ানমারকে গণতন্ত্র, উন্নয়ন ও জাতীয় সংহতির পথে নিয়ে যাবে।" এক বিবৃতিতে তিনি বলেন, "এটি শুধু মিয়ানমারের স্বার্থ নয় আঞ্চলিক স্থিতিশীলতার জন্যও উপযোগী।" সু চির মামলার কথা উল্লেখ করে জিয়াং বলেন, "আন্তর্জাতিক স