ওয়াশিংটন, আগস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সু চির গৃহবন্দিত্বের রায়ের নিন্দা জানিয়ে মঙ্গলবার অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
এক বিবৃতিতে ওবামা সু চির পাশাপাশি মার্কিন নাগরিক জন ইয়েত্তাওয়ের ৭ বছরের কারাদন্ডের রায়েও উদ্বেগ প্রকাশ করেছেন।
ইয়েত্তাও গত মে মাসে সাঁতরে লেক পার হয়ে সু চির বাড়িতে অনুপ্রবেশ করেন। এ ঘটনায় নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে সু চিসহ ইয়েত্তাওয়ের বিচার করে মিয়ানমার জান্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫৫৭ ঘ.
bdnews24