২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের উপকূলে সুনামি সতর্কতা প্রত্যাহার

ভারত মহাসাগরে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের কারণে বাংলাদেশ, ভারত, মিয়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়ায় যে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল তা মঙ্গলবার ভোরে প্রত্যাহার করা হয়েছে। এর আগে প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার বাংলাদেশসহ এই পাঁচটি দেশে সুনামি সতর্কতা জারি করে। বিস্তারিত জানাচ্ছেন মারুফ মল্লিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2009, 01:07 AM

Updated : 26 Aug 2022, 11:53 AM

মারুফ মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, আগস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত মহাসাগরে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের কারণে বাংলাদেশ, ভারত, মিয়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়ায় যে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল তা মঙ্গলবার ভোরে প্রত্যাহার করা হয়েছে। এর আগে প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার বাংলাদেশসহ এই পাঁচটি দেশে সুনামি সতর্কতা জারি করে। বিস্তারিত জানাচ্ছেন মারুফ মল্লিক। ঢাকায় আবহাওয়া অধিদপ্তরের কর্তব্যরত কর্মকর্তা আব্দুর রহমান সকাল ৭ টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ভারত মহাসাগরে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের উপকূলে যে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল তা প্রত্যাহার করা হয়েছে। দেশের উপকূলীয় এলাকায় কোথাও কোনো সুনামির খবর পাওয়া যায়নি। সকাল ৮টা ৪০ মিনিট পর্যন্ত উপকূলের নিকটবর্তী লোকজনকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সকালে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে বলা হয়,"প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার এবং জাপান মেট্রিওলজিক্যাল এজেন্সির মতে ওই ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের উপকূলে সুনামি আঘাত হানার কোনো আশংকা নেই। কারণ, তাদের পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশ সময় ভোর ৬টা ৪০ মিনিটে উপকূলে সুনামি আঘাত হানার কথা থাকলেও তা ঘটেনি।" এর আগে ভোর পাঁচটায় আব্দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় সময় রাত দুইটা ৫৫ মিনিট ৪২ সেকেন্ডে ভূকম্পন অনূভূত হয় এবং এটা ছিলো সাত দশমিক আট মাত্রার। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিলো আগারগাঁও আবহাওয়া অফিস থেকে ৯৮০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পূর্বে। ইউএস জিওলজিক্যাল সার্ভে এক বিবৃতিতে জানায়, ভূমিকম্পের কেন্দ্র ছিলো আন্দামান দ্বীপপূঞ্জের রাজধানী পোর্ট ব্লে