২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টোঙ্গার ফেরিডুবিতে নিখোঁজের সংখ্যা ৮৫

টোঙ্গার ফেরিডুবিতে নিখোঁজদের সংখ্যা বেড়ে ৮৫ হয়েছে। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এ তথ্য জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2009, 10:19 AM

Updated : 26 Aug 2022, 11:52 AM

সিডনি, আগস্ট ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- টোঙ্গার ফেরিডুবিতে নিখোঁজদের সংখ্যা বেড়ে ৮৫ হয়েছে। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এ তথ্য জানিয়েছে। বুধবার প্রশান্ত মহাসগরীয় দ্বীপদেশ টোঙ্গার রাজধানী নুকু' আলোফা থেকে ৮৬ কিলোমিটার উত্তরপূর্বে কেন ফেরিটি ডুবে যায় তার কারণ এখনো জানা যায়নি। স্থানীয় সময় রাত ১১ টার দিকে ফেরি থেকে একটি বিপদ সংকেত এসেছিল। নিখোঁজদের বেশির ভাগই নারী ও শিশু বলে ধারণা করা হচ্ছে। নিউজিল্যান্ডের উদ্ধারকারী কর্তৃপক্ষ শুক্রবার একথা জানিয়েছে। ফেরিটি নুকু' আলোফা থেকে হা'আফিভা যাচ্ছিল। প্রথমে জানা গিয়েছিল ফেরিটিতে ৭৯ জন আরোহী ছিল। পরে টোঙ্গা কর্তৃপক্ষ আরোহীর সংখ্যা ১৪১ বলে জানায়। স্থানীয় জাহাজগুলোর সহায়তায় নিউজিল্যান্ডের বিমান বাহিনীর দুটো বিমান শুক্রবার ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করে। নিখোঁজদের উদ্ধারের আশা ক্ষীণ বলে মন্তব্য করেছেন টোঙ্গার প্রধানমন্ত্রী ফেলেতি ভাকাউতা। ওদিকে, নিউজিল্যান্ডে উদ্ধারকাজের সমন্বয় কেন্দ্রের মুখপাত্র জন ডিকসন বলেছেন, "সময় চলে যেতে থাকায় আর কাউকে জীবীত উদ্ধারের সম্ভাবনা নিয়ে আমরা উদ্বিগ্ন। তবে আশা ছাড়িনি।" দুর্ঘটনায় দুইজনের মুত্যু নিশ্চিত করা হয়েছে। এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৫৪ জনকে। এদের বেশির ভাগই খুব সম্ভবত নারী ও শিশু। যারা ফেরিডুবির সময় 'ডেক' এর নিচে ঘুমিয়ে ছিল। ফেরিটি কেন বা কিভাবে ডুবল সে বিষয়ে কিছু জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭২৯ ঘ.