২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুয়ানতানোর কনিষ্ঠ বন্দি মুক্তির দ্বারপ্রান্তে

গুয়ানতানামো কারাগারে কমবয়েসী বন্দিদের অন্যতম মোহাম্মদ জাওয়াদ মুক্তির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। ওবামা প্রশাসন কংগ্রেসকে তার আসন্ন মুক্তির কথা অবহিত করে। মার্কিন বিচার বিভাগ শুক্রবার এ কথা জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2009, 09:07 AM

Updated : 26 Aug 2022, 11:52 AM

ওয়াশিংটন, আগস্ট ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গুয়ানতানামো কারাগারে কমবয়েসী বন্দিদের অন্যতম মোহাম্মদ জাওয়াদ মুক্তির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। ওবামা প্রশাসন কংগ্রেসকে তার আসন্ন মুক্তির কথা অবহিত করে। মার্কিন বিচার বিভাগ শুক্রবার এ কথা জানায়। জাওয়াদের বিরুদ্ধে ২০০২ সালে কাবুলে গ্রেনেড ছুড়ে দুই মার্কিন সেনা ও তাদের দোভাষীকে আহত করার অভিযোগ আনা হয়। তবে বিচারকরা তার এই স্বীকারোক্তি গ্রহণ করেনি। তারা বলেছেন, নির্যাতন করে ওই স্বীকারোক্তি আদায় করা হয়। বৃহস্পতিবার কংগ্রেসে জাওয়াদের মুক্তির বিষয়ে ওবামা প্রশাসনের নোটিশ পাঠানো সত্ত্বেও মার্কিন বিচার বিভাগ তার বিরুদ্ধে ফৌজদারি মামলাদের দায়েরের চিন্তা করছে। ওই নোটিশ পাঠানো পর জাওয়াদকে মুক্তি দিয়ে আফগানিস্তানে ফেরত পাঠানোর বিষয়ে ১৫ দিনের সময় গণনা শুরু হয়েছে। প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১০ সালের জানুয়ারির মধ্যে গুয়ানতানামো কারাগার গুটিয়ে নেওয়ার ঘোষণা দেওয়ার পর কংগ্রেস এর ২২৯ জন বন্দিকে যুক্তরাষ্ট্রের ভূ-খণ্ডের কারাগারে স্থানান্তর কঠোরভাবে সীমিত করার সিদ্ধান্ত জানিয়েছে। জাওয়াদ গুয়ানতানামোয় আটক থাকা কমবয়েসীদের অন্যতম। তার আইনজীবী দাবি করেছেন, ২০০২ সালে তাকে বন্দি করার সময় তার বয়স ছিল মাত্র ১২ বছর। তবে পেন্টাগন কর্মকর্তারা বলেছেন, তার বোনস্ক্যানে জানা গেছে, ২০০৩ সালের গোড়ার দিকে তাকে যখন গুয়ানতানামোয় পাঠানো হয় তখন সে ১৮ বছরে পা দিয়েছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৬১৭ ঘ.