ইসলামাবাদ, আগস্ট ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের তালেবান নেতা বায়তুল্লাহ মেহসুদ মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হননি বলে দাবি করেছেন তার এক সহযোগী কমান্ডার। বিবিসি শনিবার এ খবর দিয়েছে।
বায়তুল্লাহ মেহসুদের নিহত হওয়ার খবরকে 'হাস্যকর' মন্তব্য করে পাকিস্তানের ওরাকজাই, কুররাম ও খাইবার অঞ্চলে তালেবান যোদ্ধাদের কমান্ডার হাকিমুল্লাহ মেহসুদ বলেন, "গোয়েন্দা সংস্থাগুলোর এটা বানানো গল্প।"
বিসিসি উর্দু সার্ভিস এ খবর জানিয়ে বলেছে, তার এই দাবির ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
অন্যদিকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি বলেছেন, মার্কিন ক্ষেপণাস্ত্রের আঘাতে বুধবার বায়তুল্লাহ মেহসুদের নিহত হওয়ার ব্যাপারে তারা "প্রায় নিশ্চিত"।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৫০৫ ঘ.
bdnews24