২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টোঙ্গার ফেরিডুবিতে নিখোঁজের সংখ্যা বেড়ে ৬২

টোঙ্গার ফেরিডুবিতে নিখোঁজদের সংখ্যা বেড়ে ৬২ হয়েছে। এদের বেশির ভাগই নারী ও শিশু বলে ধারণা করা হচ্ছে। নিউজিল্যান্ডের উদ্ধারকারী কর্তৃপক্ষ শুক্রবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2009, 09:23 AM

Updated : 26 Aug 2022, 11:51 AM

ওয়েলিংটন, আগস্ট ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- টোঙ্গার ফেরিডুবিতে নিখোঁজদের সংখ্যা বেড়ে ৬২ হয়েছে। এদের বেশির ভাগই নারী ও শিশু বলে ধারণা করা হচ্ছে। নিউজিল্যান্ডের উদ্ধারকারী কর্তৃপক্ষ শুক্রবার একথা জানিয়েছে। উদ্ধার অভিযান চলছে। তবে সময় অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে আর কাউকে জীবীত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে আসছে। ফেরিটি প্রশান্ত মহাসগরীয় দ্বীপদেশ টোঙ্গার রাজধানী নুকু' আলোফা থেকে হা'আফিভা যাচ্ছিল। নুকু'আলোফার ৮৬ কিলোমিটার উত্তরপূর্বে ফেরিটি ডুবে যায়। তার আগে বুধবার স্থানীয় সময় রাত ১১ টার দিকে ফেরি থেকে একটি বিপদ সংকেত এসেছিল। স্থানীয় জাহাজগুলোর সহায়তায় নিউজিল্যান্ডের বিমান বাহিনীর দুটো বিমান শুক্রবার ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু করেছে। নিখোঁজদের উদ্ধারের আশা ক্ষীণ বলে মন্তব্য করেছেন টোঙ্গার প্রধানমন্ত্রী ফেলেতি ভাকাউতা। ওদিকে, নিউজিল্যান্ডে উদ্ধারকাজের সমন্বয় কেন্দ্রের মুখপাত্র জন ডিকসন বলেছেন, "সময় চলে যেতে থাকায় আর কাউকে জীবীত উদ্ধারের সম্ভাবনা নিয়ে আমরা উদ্বিগ্ন। তবে আশা ছাড়িনি।" দুর্ঘটনায় দুইজনের মুত্যু নিশ্চিত করা হয়েছে। এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে ৫৩ জনকে। নিখোঁজ রয়েছে ৬২ জন। এদের বেশির ভাগই খুব সম্ভবত নারী ও শিশু। যারা ফেরিডুবির সময় 'ডেক' এর নীচে ঘুমিয়ে ছিল। ফেরিটি কেন বা কিভাবে ডুবল সে বিষয়ে কিছু জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬২৪ ঘ.