২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলি বসতিস্থাপন একবছরের জন্য বন্ধ হোক, চায় যুক্তরাষ্ট্র

ইসরায়েলের কাছে পশ্চিম তীরে ইহুদি বসতিস্থাপন এক বছরের জন্য বন্ধ রাখার প্রতিশ্র"তি চেয়েছে যুক্তরাষ্ট্র। যাতে আরব রাষ্ট্রগুলো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে এগুতে পারে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বিশেষ দূত জর্জ মিচেল এ প্রস্তাব দিয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের হা'রেজ পত্রিকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2009, 08:20 AM

Updated : 26 Aug 2022, 11:51 AM

জেরুজালেম, আগস্ট ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইসরায়েলের কাছে পশ্চিম তীরে ইহুদি বসতিস্থাপন এক বছরের জন্য বন্ধ রাখার প্রতিশ্র"তি চেয়েছে যুক্তরাষ্ট্র। যাতে আরব রাষ্ট্রগুলো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পথে এগুতে পারে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বিশেষ দূত জর্জ মিচেল এ প্রস্তাব দিয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের হা'রেজ পত্রিকা। ইসরায়েলি সেনা বেতারে এক সাক্ষাৎকারে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক বসতিস্থাপন প্রসঙ্গে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। হা'রেজ পত্রিকা জানিয়েছে, গত সপ্তাহে জেরুজালেমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠককালে জর্জ মিচেল ওই প্রস্তাব দেন। পত্রিকাটি আরও জানায়, ২০০৩ সালের শান্তিপ্রক্রিয়া রোডম্যাপ অনুযায়ী, অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতিস্থাপন বন্ধের মার্কিন দাবি উপেক্ষা করে আসা ইসরায়েল ছয় মাসের জন্য বসতিস্থাপন বন্ধ রাখার পক্ষপাতি। গত সপ্তাহে মিচেল এবং নেতানিয়াহু দুজনেই তাদের আলোচনায় অগ্রগতির হওয়ার কথা বললেও বসতিস্থাপন প্রসঙ্গে তারা কিছু বলেননি। বসতিস্থাপনের বিষয়টি নিয়ে দুই মিত্র দেশ যুক্তরাষ্ট্র এবং ইসরাায়েল স