কান্দাহার, আগস্ট ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে রাস্তার ধারের বোমা বিস্ফোরণে বুধবার বিয়েবাড়ির যাত্রীবাহী একটি ট্রাকটর বিধ্বস্ত হয়ে ২১ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৬ জন। আফগানিস্তানের এক জেনারেল বৃহস্পতিবার একথা জানিয়েছেন।
হেলমান্দের পুলিশ প্রধান আসাদুল্লাহ শেরজাদ টেলিফোনে বলেছেন, নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তারা ট্রাকটরে টানা একটি যানবাহনে করে বিয়েবাড়িতে যাচ্ছিল।
আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের সেনা ইউনিটের কমান্ডার জেনারেল শের মোহাম্মদ জাজাই বলেছেন, "হেলমান্দের গ্রামসির জেলায় ওই বিস্ফোরণ ঘটে। এ অঞ্চলে মার্কিন মেরিন সেনারাগত মাসে বড় ধরনের তালেবান বিরোধি অভিযান শুরু করেছে।"
জাজাই বলেন, "এটি দেশের শত্র"দের কাজ। এটি শান্তির শত্র"দের কাজ। তালেবানদের কাজ।"
আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্রমন্ত্রণালয় এ ঘটনা এবং নিহতের সংখ্যা নিশ্চিত করেছে। তারা এ ঘটনায় আরও ৫ জন আহত হওয়ার কথা জানায়।
অন্যদিকে, বৃহস্পতিবার হেলমান্দের নাদ আলী জেলায় আরেকটি পৃথক বোমা বিস্ফোরণের ঘটনায় ৫ পুলিশ নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩ জন। স্বরাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানিয়েছে।
আফগানিস্তানে ২০ আগস্টের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে তালেবান জঙ্গিরা হামলা বাড়িয়েছে। তবে নির্বাচন নির্বিঘে
bdnews24