২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশান্ত মহাসাগরের প্লাস্টিক জঞ্জালের পরীক্ষা চলছে

উত্তর প্রশান্ত মহাসাগরের কয়েক শ' মাইল জুড়ে যে প্লাস্টিক জঞ্জাল জমেছে সেসব পরীক্ষানিরীক্ষা করার জন্য একদল সমুদ্র বিজ্ঞানী সেখানে গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2009, 10:47 AM

Updated : 26 Aug 2022, 11:51 AM

লস এঞ্জেলেস, আগস্ট ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উত্তর প্রশান্ত মহাসাগরের কয়েক শ' মাইল জুড়ে যে প্লাস্টিক জঞ্জাল জমেছে সেসব পরীক্ষানিরীক্ষা করার জন্য একদল সমুদ্র বিজ্ঞানী সেখানে গেছেন। সান দিয়েগোর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের 'স্ক্রিপস ইনস্টিটিউট অব ওশনোগ্রাফি'র এই বিজ্ঞানীরা ৩ সপ্তাহ সেখানে অবস্থানকালে জানার চেষ্টা করবেন কী পরিমাণ জঞ্জাল জমেছে, কীভাবে এসব সেখানে এলো, সামুদ্রিক জীবনের কতখানি ক্ষতি হচ্ছে এতে। 'গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাচ' নামে পরিচিত এসব জঞ্জাল জমতে জমতে এখন সমুদ্রের বিশাল এলাকাজুড়ে বৃত্তাকার রূপ নিয়েছে, ঘড়ির কাঁটার অনুকূলে স্রোতের তোড়ে সেগুলো ঘুরছে। রোববার যাত্রা করা গবেষক দলের মূল মনোযোগ থাকবে প্লাংকটনসহ অন্যান্য অনুজীব এবং ছোট মাছ ও পাখির ওপর জঞ্জালের প্রভাব। বিজ্ঞানীদের বহনকারী ১৭০ ফুট লম্বা 'নিউ হরাইজন' নামের নৌযানটিতে অত্যাধুনিক গবেষণা কেন্দ্র রয়েছে। বিজ্ঞানীরা সেখানে গবেষণা করার পাশাপাশি আরও ব্যাপক গবেষণার জন্য কিছু নমুনা নিয়ে ফিরবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭৫০ ঘ.