ভারতে এইচ১এন১ ফ্লুতে প্রথম মৃত্যু
এইচ১এন১ ফ্লু আক্রান্ত একজনের মৃত্যু সোমবার নিশ্চিত করেছে ভারত। এ ভাইরাসে ভারতে এটিই প্রথম মৃত্যু। একজন শীর্ষ সরকারি কর্মকর্তা একথা জানিয়েছেন। স্বাস্থ্য সচিব নরেশ দয়াল সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেল 'টাইমস নাও' কে বলেন, "এইচ১এন১ ভাইরাস আক্রান্ত হয়ে পুনেতে একজন মারা গেছে। সে ১৪ বছরের এক বালিকা।"
