২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অতিকায় 'বাংকার বাস্টার' বোমার দিকে চোখ পেন্টাগনের

উত্তর কোরিয়া ও ইরানের কাছ থেকে সম্ভাব্য পরমাণু হুমকির পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক বোমারু বিমানে অতিকায় 'বাংকার-বাস্টার' বোমাসজ্জিত করা দ্রুততর করতে চাচ্ছে পেন্টাগন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2009, 12:19 PM

Updated : 26 Aug 2022, 11:50 AM

ওয়াশিংটন, আগস্ট ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- উত্তর কোরিয়া ও ইরানের কাছ থেকে সম্ভাব্য পরমাণু হুমকির পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক বোমারু বিমানে অতিকায় 'বাংকার-বাস্টার' বোমাসজ্জিত করা দ্রুততর করতে চাচ্ছে পেন্টাগন। মার্কিন বিমানবাহিনী রোববার এই তথ্য জানিয়ে বলেছে, ২০১০ সালের জুলাইয়ের মধ্যেই তা করার লক্ষ্য নিয়ে এগুচ্ছে পেন্টাগন। ম্যাসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর (এমওপি) নামের ৩০ হাজার পাউন্ডের এই অপরমাণু বোমার এখনো পরীক্ষানিরীক্ষা চলছে। বোমাগুলো মাটির অনেক গভীরে বানানো পরিখা ধ্বংস করতে পারবে- বিদ্যমান বোমার পক্ষে যা করা সম্ভব নয়। বিমানবাহিনীর মুখপাত্র অ্যান্ডি বোরল্যান্ড বলেছেন, এই কর্মসূচিতে কংগ্রেস পর্যাপ্ত তহবিল দিতে রাজি হলে নর্থরপ গ্র"মান কোরের রাডার এড়িয়ে যেতে সক্ষম বি-২ বোমারু বিমান "২০১০ সালের জুলাইয়ের মধ্যেই এই বোমা বহনে সক্ষম হবে।" বোয়িং কোম্পানির তৈরি করা ওই নিখুঁত লক্ষ্যভেদী বোমাই হবে যুক্তরাষ্ট্রের কাছে থাকা প্রচলিত বোমার মধ্যে সবচেয়ে বেশি ধ্বংসক্ষমতার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৯০৯ ঘ.