২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুয়ানতানামো বন্দিদের যুক্তরাষ্ট্রে স্থানান্তর ভেবে দেখছে টাস্ক ফোর্স

কিউবার গুয়ানতামো বে'র মার্কিন বন্দিশিবির থেকে কিছু বন্দিকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নিরপত্তা ব্যবস্থাধীন কারাগারে নেওয়ার বিষয়টি ভেবে দেখছে একটি টাস্ক ফোর্স। ওয়াশিংটন পোস্ট পত্রিকা রোববার এই প্রতিবেদন প্রকাশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2009, 09:37 AM

Updated : 26 Aug 2022, 11:50 AM

ওয়াশিংটন, আগস্ট ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কিউবার গুয়ানতামো বে'র মার্কিন বন্দিশিবির থেকে কিছু বন্দিকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নিরপত্তা ব্যবস্থাধীন কারাগারে নেওয়ার বিষয়টি ভেবে দেখছে একটি টাস্ক ফোর্স। ওয়াশিংটন পোস্ট পত্রিকা রোববার এই প্রতিবেদন প্রকাশ করেছে। প্রেসিডেন্ট ওবামা প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানায়, বন্দিদের যুক্তরাষ্ট্রে নেওয়ার ক্ষেত্রে দুটো স্থান বিবেচনা করে দেখা হচ্ছে। এর একটি কানসাসের ফোর্ট লিভেনওয়ার্থ সামরিক কারাগার এবং অপরটি হচ্ছে, মিশিগানের স্ট্যান্ডিস এ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থাধীন কারাগার। একজন কর্মকতা পোস্ট পত্রিকাকে জানান, "নানা ধরনের ভাবনা চিন্তার মধ্যে এটিই বিবেচনা করে দেখা হচ্ছে এবং আলোচনা চলছে।" তিনি আরও বলেন, ইন্টারজেন্সি টাস্ক ফোর্স আটক নীতি খতিয়ে দেখছে। তারা এখনও এ ধরনের প্রস্তাবের জন্য সুপারিশ করা হবে কিনা সে সিদ্ধান্ত নেয়নি। বন্দি নির্যাতনের জন্য ব্যাপকভাবে সমালোচিত গুয়ানতানামো বে বন্দিশিবির ১ বছরের মধ্যে বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। কিন্তু এই সময়সীমার মধ্যে শিবিরটি বন্ধ করার জন্য শিবিরের বাদবাকী ২৪০ বন্দিকে আটক রাখা এবং বিচার করার জন্য যুক্তরাষ্ট্রের মাটিতে নিয়ে যাওয়ার ব্যাপারে আইনপ্রণেতাদের তীব্র বিরোধিতার মুখে পড়েছেন তিনি। ১১ জনের বিরুদ্ধে অপরাধের অভিযোগ আছে। আর ৬৬ জনের বিরুদ্ধে মামলা আছে বলে জানিয়েছেন মার্কিন সেনা কৌসুলিরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৪৬ ঘ.