২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মারা গেলেন কোরাজন একুইনো

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট কোরাজন একুইনো মারা গেছেন। ১৬ মাস ক্যান্সারের সঙ্গে লড়ে শনিবার তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৬ বছর। স্বামী বেনিনো একুইনো হত্যাকাণ্ডের পর দীর্ঘ সময় ধরে সামরিক শাসক ফার্দিনান্দ মার্কোসের বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে ফিলিপাইনকে গণতন্ত্রের পথে এনেছিলেন কোরাজন। তিনি ১৯৮৬ থেকে ১৯৯২ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2009, 05:02 AM

Updated : 26 Aug 2022, 11:50 AM

ম্যানিলা, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট কোরাজন একুইনো মারা গেছেন। ১৬ মাস ক্যান্সারের সঙ্গে লড়ে শনিবার তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৬ বছর। স্বামী বেনিনো একুইনো হত্যাকাণ্ডের পর দীর্ঘ সময় ধরে সামরিক শাসক ফার্দিনান্দ মার্কোসের বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে ফিলিপাইনকে গণতন্ত্রের পথে এনেছিলেন কোরাজন। তিনি ১৯৮৬ থেকে ১৯৯২ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। একুইনো দম্পতির সন্তান বেনিনো একুইনো জুনিয়র ম্যানিলায় সাংবাদিকদের বলেন, "হৃদরোগে আক্রান্ত হয়ে রাত ৩ টা ১৮ মিনিটে (স্থানীয় সময়) মা আমাদের ছেড়ে চলে গেছেন।" প্রতিকূল অবস্থায় গণতন্ত্রের জন্য সংগ্রামের জন্য ফিলিপাইনিরা 'দেবী' হিসেবেই দেখত কোরাজনকে। ১৯৮৩ সালে বেনিনো একুইনোকে হত্যা করার পর মার্কোসবিরোধী আন্দোলনের হাল ধরেন গৃহবধূ কোরাজন। তীব্র গণ আন্দোলনের মুখে ১৯৮৬ সালে দেশ ছেড়ে পালিয়ে যান মার্কোস। তার স্ত্রী ইমেলন্দা মার্কোসের চাকচিক্যময় জীবনযাপন ছিল বহুল বিতর্কিত। ১৯৮৬ সালে নির্বাচনের মধ্য দিয়ে কোরজনকে প্রেসিডেন্টের আসনে বসায় ফিলিপাইনিরা। তবে তার শাসককাল নিষ্কণ্টক ছিল না। তাকে উৎখাতে বেশ কয়েকটি ব্যর্থ সেনা অভ্যূত্থান হয়। বেনিনো একুইনো জুনিয়র বলেন, "মা মৃত্যুর আগে তাকে সমর্থন ও ভালবাসার জন্য প্রত্যেক ফিলিপাইনিকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি চেয়েছেন, আমরা সবাই যেন নিজেদের ভালোর জন্য স্রষ্টার কাছে প্রার্থনা করি। সেই সঙ্গে মঙ্গল কামনা করি দেশের জন্যও।" কোরাজনের জন্ম ১৯৩৩ সালের ২৫ জানুয়ারি ফিলিপাইনের একটি ধনী পরিবারে। তার বাবাও ছিলেন ফিলিপাইনের কংগ্রেসম্যান। রাজনীতিক একুইনোকে বিয়ে করায় তার জীবন ছিল সংগ্রামমুখর। তাদের চার মেয়ে ও এক ছেলে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১১০০ ঘ.