২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে কয়েকটি মসজিদের কাছে বিস্ফোরণ, নিহত ২৬

বাগদাদে শুক্রবার কয়েকটি শিয়া মসজিদের কাছে প্রায় একই সময়ে ঘটানো ছয়টি বোমা বিস্ফোরণে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৬৭ জন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা এ তথ্য জানিয়েছে। দৃশ্যত এসব হামলার লক্ষ্য ছিল শিয়া মুসলমান। শুক্রবার তাদের মসজিদে নামাজ পড়ার সময়ে হামলা চালানো হয়। অতীতেও সুন্নি জঙ্গি আল কায়েদা শিয়াদের লক্ষ্য করে অনেক হামলা চালিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2009, 01:57 PM

Updated : 26 Aug 2022, 11:49 AM

বাগদাদ, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বাগদাদে শুক্রবার কয়েকটি শিয়া মসজিদের কাছে প্রায় একই সময়ে ঘটানো ছয়টি বোমা বিস্ফোরণে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৬৭ জন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা এ তথ্য জানিয়েছে। দৃশ্যত এসব হামলার লক্ষ্য ছিল শিয়া মুসলমান। শুক্রবার তাদের মসজিদে নামাজ পড়ার সময়ে হামলা চালানো হয়। অতীতেও সুন্নি জঙ্গি আল কায়েদা শিয়াদের লক্ষ্য করে অনেক হামলা চালিয়েছে। ছয়টি হামলার মধ্যে সবচেয়ে মারত্মক ছিল বাগদাদের উত্তরে শাবাব এলাকায় মুসল্লিতে ভরপুর একটি মসজিদের সামনেও নামাজে দাঁড়ানো লোকজনের ওপর গাড়ি বোমার বিস্ফোরণ। এতে ২১ জন নিহত ও ৩৫ জন আহত হয়। একজন মুসল্লি বলেন, "আমি স্বচক্ষে ১৫ জন শহীদকে দেখলাম।" মার্কিন কর্মকর্তারা বলেছেন, আল কায়েদা ও অন্যান্য সুন্নি বিদ্রোহী গোষ্ঠীগুলো শিয়া ও সুন্নিদের মধ্যে সা