২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে সু চির মামলার রায় পেছালো

মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সু চির মামলা শুক্রবার মুলতবি করেছে আদালত। ফলে পিছিয়ে গেছে মামলার রায়। আগামী মাসে রায় হতে পারে বলে জানিয়েছে আদালত ও কূটনৈতিক কয়েকটি সূত্র। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2009, 07:06 AM

Updated : 26 Aug 2022, 11:49 AM

ইয়াঙ্গুন, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী অং সান সু চির মামলা শুক্রবার মুলতবি করেছে আদালত। ফলে পিছিয়ে গেছে মামলার রায়। আগামী মাসে রায় হতে পারে বলে জানিয়েছে আদালত ও কূটনৈতিক কয়েকটি সূত্র। কূটনৈতিক এক সূত্র জানিয়েছেন, মামলার রায় হতে পারে ১১ অগস্ট। আদালতের একটি সূত্রও এই তারিখ নিশ্চিত করেছে। তবে এর আগে সূত্রটি রায়ের সম্ভাব্য তারিখ ১২ আগস্ট উল্লেখ করে। সু চির ইয়াঙ্গুনের বাড়িতে ৪ মে মার্কিন নাগরিক জন ইয়েত্তাও অনুপ্রবেশের ঘটনায় গৃহবন্দিত্বের আইন লঙ্ঘনের অভিযোগে তার বিচার চলছে। শুক্রবার বিচার পক্রিয়ায় উপস্থিত থাকা এক কূটনীতিক জানান, বিচারক জানিয়েছেন, মামলা পুনপর্যালোচনার জন্য মুলতবি করা হয়েছে। বিচার চলাকালে সাংবাদিকদের উপস্থিত থাকতে দেওয়া হয়নি। নাশকতামূলক তৎপরতা থেকে রাষ্ট্রকে রক্ষার জন্য অভ্যন্তরীন নিরাপত্তা আইনের ২২ ধারায় সু চির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। সু চির পক্ষ সমর্থনকারী আইনজীবীরা মঙ্গলবার আদালতে মামলার শেষ বয়ান দিয়েছেন। তারা বলেছেন, পরিস্থিতির ওপর সু চির হাত ছিল না। তাছাড়া, যে আইনের আওতায় সু চিকে অভিযুক্ত করা হয়েছে সেটি ১৯৪৭ সালের সাংবিধানিক আইন। যার বিলুপ্তি ঘটেছে ২৫ বছর আগে। আইনজীবীরা এই যুক্তিতে সু চির মুক্তি দাবি করেন। কিন্তু বিশ্লেষকরা বলছেন, আগামী বছর নির্বাচন পর্যন্ত সু চিকে আটক রাখার উদ্দেশ্যে এই বিচারকে কাজে লাগাতে পারে জান্তা সরকার। বিচারে দোষী সাব্যস্ত হলে সু চির ৫ বছরের জেল হতে পারে। জান্তা সরকার ঘেঁষা মিয়ানমার আদালত সু চিকে দোষী সাব্যস্ত করবে বলেই মনে করা হচ্ছে। আন্তর্জাতিক স