২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেল আবিবে হামলার হুমকি হিজবুল্লাহ নেতা নাসারাল্লাহর

ইসরায়েল বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলীতে বোমা হামলা চালালে তেল আবিবে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছেন লেবাননের হিজবুল্লাহ নেতা সাঈদ হাসান নাসারাল্লাহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2009, 09:08 AM

Updated : 26 Aug 2022, 11:48 AM

বৈরুত, ২৭ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইসরায়েল বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলীতে বোমা হামলা চালালে তেল আবিবে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছেন লেবাননের হিজবুল্লাহ নেতা সাঈদ হাসান নাসারাল্লাহ। তিন বছর আগে হিজবুল্লাহ দুই ইসরায়েলি সেনাকে আটক করার পর ৩৪ দিন ইরায়েলি সেনাদের সঙ্গে এ দলটির লড়াই চলে। এতে লেবাননে ১২০০ বেসামরিক নাগরিক এবং ১৬০ ইসরায়েলি সেনা ও নাগরিক নিহত হয়। ইসরায়েল বৈরুতের দক্ষিণ শহরতলীতে বোমা হামলা চালানোর পাশাপাশি দক্ষিণের শিয়া লেবাননে বোমা হামলা চালিয়েছে। ওই হামলায় লেবাননের বেকা উপত্যকায় সেতু, রাস্তাঘাট, বিমানবন্দরের রানওয়ে বন্দর, কল কারখানা ধ্বংস হওয়াসহ বহু ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে, হিজবুল্লার দৈনিক রকেট হামলায় ইসরায়েলি নগরীগুলোতে বিভিন্ন অ্যাপার্টমেন্ট ভবন ধ্বংস হয়েছে। কিন্তু ইসরায়েলের রাজধানী তেল আবিবে হিজবুল্লাহ রকেট হামলা চালায়নি। সোমবার লেবাননে আল আকবর পত্রিকায় নাসারাল্লাহর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, "হিসাব-নিকাশ পাল্টে গেছে। এখন 'বৈরুতের বদলায় তেল আবিবে হামলা নয়, দক্ষিণ শহরতলীর বদলায় তেল আবিবে হামলা চলবে।" তিনি আরও বলেন, "এটি পেশী-স