২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের বন্ধন এখনও অটুট: নেতানিয়াহু

ইহুদি বসতিস্থাপন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের তীব্র মতবিরোধ হালকা করার চেষ্টা নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার বলেছেন, দু দেশের বন্ধন আটুট আছে। ইসরায়েল দুই ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তার সফরের আগে নেতানিয়াহু এ মন্তব্য করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2009, 11:20 AM

Updated : 26 Aug 2022, 11:48 AM

জেরুজালেম, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--ইহুদি বসতিস্থাপন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের তীব্র মতবিরোধ হালকা করার চেষ্টা নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার বলেছেন, দু দেশের বন্ধন আটুট আছে। ইসরায়েল দুই ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তার সফরের আগে নেতানিয়াহু এ মন্তব্য করেন। তিনি বলেন, "মিত্রদের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কাঠামোর মধ্যে সব ব্যাপারেই পূর্ণ মতৈক্য না থাকাটা স্বাভাবিক ব্যাপার।" অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইহুদি বসতিস্থাপন বন্ধের মার্কিন দাবি উপেক্ষা করে আসা নেতানিয়াহু আরও বলেন, "সম্পর্ক গুরুত্বপূর্ণ এবং দৃঢ়। আমরা অনেক বিষয়য়েই সমঝোতায় পৌঁছার চেষ্টা করছি। যাতে আমরা শান্তি, নিরাপত্তা এবং গোটা মধ্যপ্রাচ্যের সমৃদ্ধির অভিন্ন লক্ষ্যে এগুতে পারি।" যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার মধ্যপ্রাচ্য দূত জর্জ মিচেল ইসরায়েলি নেতাদের সঙ্গে আলাপকালে বসতিস্থাপন নিয়ে বিরোধ নিরসনের চেষ্টা নেবেন। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাকের সঙ্গে আলোচনার পর ফিলিস্তিনের প্রেসিডেণ্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সোমবার এবং মঙ্গলবার নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করবেন মিচেল । মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসেরও নেতানিয়াহু এবং বারাকের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৩০ ঘ.