২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লকারবি বোমা হামলারকারীর মুক্তি চায় লিবিয়া

১৯৮৮ সালে লকারবি বোমা হামলায় কারান্তরীন সাবেক লিবিয় এজেন্টের মুক্তি দেওয়ার জন্য স্কটল্যান্ডকে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে লিবিয়া সরকার। স্কটিশ সরকার শনিবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2009, 10:07 AM

Updated : 07 Jul 2022, 06:40 PM

লন্ডন, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ১৯৮৮ সালে লকারবি বোমা হামলায় কারান্তরীন সাবেক লিবিয় এজেন্টের মুক্তি দেওয়ার জন্য স্কটল্যান্ডকে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে লিবিয়া সরকার। স্কটিশ সরকার শনিবার একথা জানিয়েছে।

স্কটল্যান্ডের লকারবি শহরে মার্কিন প্যান অ্যাম বিমানে বোমা হামলার অভিযোগে আব্দেল বাসেত আল মেগ্রাহি যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। লিবিয়া সরকার বাসেতের পক্ষ থেকেই তার মুক্তির জন্য ওই অনুরোধ জানায়।

লন্ডন থেকেত নিউ ইয়র্কগামী প্যান অ্যাম ফ্লাইটে বোমা হামলার ঘটনায় বিমানের ২৫৬ আরোহীর সবাই নিহত হয়েছিল। নিহতদের মধ্যে ১৮৯ জনই ছিল আমেরিকান। মাটিতে নিহত হয়েছিল আরও ১১ জন।

স্কটিশ সরকারের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, "বাসেতের পক্ষ থেকে তাকে করুণা করে মুক্তি দেওয়ার আবেদন এবং লিবিয়ার সরকার তা স্কটিশ মন্ত্রীদের কাছে পাঠনোর বিষয়টি আমরা নিশ্চিত করছি।"

স্কটিশ মন্ত্রীরা এই আবেদনের লেখা সম্পর্কে কোনও মন্তব্য করবে না এবং তারা এখন এ ব্যাপারে উপদেশ চাইবে।

ব্রিটিশ সরকার বলেছে, বাসেতের ভাগ্য নির্ধারণের সিদ্ধান্ত নেওয়াটা স্কটল্যান্ডের ব্যাপার। কারণ তাদের আইনি পদ্ধতি ব্রিটেনের অন্যান্য জায়গা থেকে আলাদা।

স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার অ্যালেক্স স্যালমন্ড এবং বিচারমন্ত্রী কেন্নি ম্যাকাসকিল এখন ওই আবেদন মঞ্জুর করা যাবে কিনা তা বিবেচনা করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭১৯ঘ.