২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আক্রান্ত হলে ইসরায়েলের পরমাণু কেন্দ্রে হামলা করবে ইরান

ইসরায়েল হামলা চালালে ইরান দেশটির পারমাণবিক স্থাপনার ওপর পাল্টা হামলা চালাবে। ইরানের বিপ্লবী গার্ডবাহিনীর প্রধান মোহাম্মদ আলী জাফারি শনিবার এ ঘোষণা দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2009, 10:23 AM

Updated : 26 Aug 2022, 11:48 AM

তেহরান, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইসরায়েল হামলা চালালে ইরান দেশটির পারমাণবিক স্থাপনার ওপর পাল্টা হামলা চালাবে। ইরানের বিপ্লবী গার্ডবাহিনীর প্রধান মোহাম্মদ আলী জাফারি শনিবার এ ঘোষণা দিয়েছেন। জাফারি ইরানের আল আলাম টেলিভিশনকে বলেন, "ইহুদিবাদী শাসকেরা (ইসরায়েল) ইরান আক্রমণ করলে আমরা অবশ্যই আমাদের ক্ষেপণাস্ত্র ক্ষমতার সাহায্যে তাদের পারমাণবিক স্থাপনার ওপর হামলা চালাব।" ইরানের নেতারা ইসরায়েলের সম্ভাব্য হামলা নিয়ে প্রায়ই মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে বলেন, ইরানের প্রতি হুমকি হওয়ার অবস্থানে নেই ইসরায়েল। তারা বলেন, ইরানের ওপর কোনো ধরনের হামলা হলেই মার্কিন স্বার্থ ও ইসরায়েলে হামলা চালিয়ে তার জবাব দেওয়া হবে। জাফারি বলেন, ইসরায়েল পুরোপুরি ইরানের আওতার মধ্যে রয়েছে । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭২৭ ঘ.