২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাদেনের ছেলে সম্ভবত মার্কিন ড্রোন হামলায় নিহত

ওসামা বিন লাদেনের ছেলে সা'দ সম্ভবত বছরের গোড়ার দিকে পাকিস্তানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন। যুক্তরাষ্টের গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃত করে ইউএস ন্যাশনাল পাবলিক রেডিও (এনপিআর) এ খবর দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2009, 07:49 AM

Updated : 26 Aug 2022, 11:47 AM

ইসলামাবাদ, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ওসামা বিন লাদেনের ছেলে সা'দ সম্ভবত বছরের গোড়ার দিকে পাকিস্তানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন। যুক্তরাষ্টের গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃত করে ইউএস ন্যাশনাল পাবলিক রেডিও (এনপিআর) এ খবর দিয়েছে। মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা গত জানুয়ারিতে বলেছিলেন, ইরান ও আল কায়েদার মধ্যে দুর্বোধ্য সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব সা'দ বিন লাদেন ইরানে অনেক বছর গৃহবন্দি থাকার পর পাকিস্তানে পাড়ি জমিয়েছেন বলে ধারণা করা হয়। এনপিআর গোয়েন্দা কর্মকর্তাদের নাম না প্রকাশ করে বলেছে, এ বছরের কোনো একসময়ে মার্কিন চালকবিহীন ড্রোন বিমান থেকে ছোড়া ক্ষেপাণাস্ত্রের আঘাতে সা'দ নিহত হয়েছে বলে মনে করা হচ্ছে। মারা যাওয়ার সময় সা'দ তার বাবা ওসামার কাছাকাছি ছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে এনপিআর। সা'দ-এর বয়স ৩০ এর কাছাকাছি বলে মনে করা হয়। মার্কিন কর্মকর্তারা বলেছেন, সে আল-কায়েদায় সক্রিয় ছিল তবে বড় কোন নেতা ছিল না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৪৫৮ ঘ.