২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি অবস্থার ব্যাখ্যা দিতে মুশাররফকে সুপ্রিম কোর্টে তলব

পাকিস্তানের সুপ্রিম কোর্ট সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে ২০০৭ সালে বিচারকদের বরখাস্ত ও দেশে জরুরি অবস্থা জারি করার ব্যাপারে প্রশ্নের জবাব দেওয়ার আদেশ দিয়েছে। আগামী সপ্তাহে আদালতে স্বশরীরে হাজির হয়ে অথবা কৌঁসুলির মাধ্যমে তাকে জবাবদিহি করতে বলা হয়েছে। বুধবার প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীর নেতৃত্বে ১৪ সদস্যের বেঞ্চ এ আদেশ দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2009, 01:49 PM

Updated : 26 Aug 2022, 11:47 AM

ইসলামাবাদ, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের সুপ্রিম কোর্ট সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে ২০০৭ সালে বিচারকদের বরখাস্ত ও দেশে জরুরি অবস্থা জারি করার ব্যাপারে প্রশ্নের জবাব দেওয়ার আদেশ দিয়েছে। আগামী সপ্তাহে আদালতে স্বশরীরে হাজির হয়ে অথবা কৌঁসুলির মাধ্যমে তাকে জবাবদিহি করতে বলা হয়েছে। বুধবার প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীর নেতৃত্বে ১৪ সদস্যের বেঞ্চ এ আদেশ দেয়। আদালত প্রশ্নের জবাব দেওয়া বাধ্যতামূলক করেনি। তবে মুশাররফ তা না দিলে ২০০৭ সালের নভেম্বরে বিচারকদের বরখাস্ত ও জরুরি অবস্থা জারি করা তার সাংবিধানিক অধিকার ছিল কিনা তার ব্যাখ্যা দেওয়ার সুযোগ হয়তো আর পাবেন না। সরকারের শীর্ষ আইনজীবী বলেছেন, আত্মপক্ষ সমর্থনের জন্য মুশাররফের এটাই একমাত্র সুযোগ। আদালতে শুনানির পর অ্যাটর্নি জেনারেল লতিফ খোসা রয়টার্সকে বলেন, "আমরা বেঞ্চের কাছে এটা স্পষ্ট করেছি যে আমরা তার পক্ষ সমর্থন করতে প্রস্তুত নই। তার ওইসব পদক্ষেপ আইনসম্মত ও সাংবিধানিক ছিল বলে সরকার মনে করে না।" মুশাররফের পদক্ষেপ অসাংবিধানিক ঘোষণা করা হলে তার বিরুদ্ধে ফৌজদারি আইনি তৎপরতা শুর শুরু করা হবে কিনা এ প্রশ্নের জবাবে লতিফ বলেন, "এটি পার্লামেন্টের ব্যাপার।" মুশাররফ প্রধান বিচারপতি ইফতিখার চৌধুরীসহ অনেক বিচারককে বরখাস্ত ও জরুরি অবস্থা জারি করলে পাকিস্তানজুড়ে প্রতিবাদ আন্দোলন শুরু হয়। তার ওই পদক্ষেপকে আরও পাঁচ বছর ক্ষমতায় থাকার চেষ্টা হিসেবে দেখা হয়। এসব ঘটনায় তার জনপ্রিয়তা কমতে থাকে এবং ২০০৮ সালের ফেব্র"য়ারির নির্বাচনে বেনজির ভুট্ট্রোর পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) কাছে তার দল হেরে যায়। মুশাররফকে অভিশংসিত করার উদ্যোগ জোরালো হয়ে উঠলে গত আগস্টে তিনি পদত্যাগ করেন। মাসখানেক আগে তিনি লন্ডনে পাড়ি জমিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২০৫৮ ঘ.