২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানের পূর্বাঞ্চলে দফায় দফায় তালেবান হামলা

আফগানিস্তানের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ দুটি শহরের সরকারি ভবন, সেনাচৌকির ওপর মঙ্গলবার দফায় হামলা চালিয়েছে তালেবান জঙ্গিরা। একের পর এক আত্মঘাতী হামলাও চালানো হয়। এতে কমপক্ষে ৯ জন নিহত হয়েছে। কর্মকর্তারা এতথ্য জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2009, 02:28 PM

Updated : 26 Aug 2022, 11:46 AM

কাবুল, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ দুটি শহরের সরকারি ভবন, সেনাচৌকির ওপর মঙ্গলবার দফায় হামলা চালিয়েছে তালেবান জঙ্গিরা। একের পর এক আত্মঘাতী হামলাও চালানো হয়। এতে কমপক্ষে ৯ জন নিহত হয়েছে। কর্মকর্তারা এতথ্য জানিয়েছে। পাকতিয়া প্রদেশের রাজধানী গারদেজ এবং জালালাবাদে এসব হামলা চালানো হয়। গারদেজে তালেবানদের হামলার পরিপ্রেক্ষিতে বন্দুকযুদ্ধও শুরু হয়। মার্কিন সেনাবাহিনী জানিয়েছে, গারদেজে কমপক্ষে তিনটি আত্মঘাতী হামলার খবর পাওয়া গেছে। তালেবানরা বলেছে, সরকারি ভবনগুলোতে হামলায় অংশ নিয়েছে ১৫ জন আত্মঘাতী হামলাকারী। নানগাহার প্রদেশের রাজধানী জালালাবাদের বিমানবন্দরের বাইরে একটি সেনা চৌকিতেও দু'জন আত্মঘাতী হামলা চালানোর চেষ্টা চালায়। পাকিস্তান সীমান্তবর্তী শহরটি একসময় তালেবানবানদের শক্তঘাঁটি ছিল। গারদেজে প্রাদেশিক দুই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, বন্দুকযুদ্ধে নিরাপত্তা বাহিনীর অন্ততপক্ষে ৫ জন এবং তিনজন তালেবান জঙ্গি নিহত হয়েছে। এর আগে স্থানীয় বাসিন্দারা বন্দুকযুদ্ধ এবং বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনার কথা জানায় । নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় বাসিন্দা জানিয়েছে, সরকারি বাহিনী ও জঙ্গিদের মধ্যে বন্দুকযুদ্ধ হয়েছে এবং একটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। ওদিকে, সোমবার আফগানিস্তানের পূর্বাঞ্চলে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে চার মার্কিন সেনা নিহত হয়েছে। মার্কিন সেনাবাহিনীর এক মুখপাত্র চার মার্কিন সেনা নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি বিস্তারিত জানাননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২১২২ ঘ.