২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে তালেবানদের সিরিজ হামলা, নিহত ৮

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া প্রদেশের রাজধানী 'গারদেজ' এর সরকারি ভবনগুলোতে মঙ্গলবার দফায় দফায় হামলা চালিয়েছে তালেবান জঙ্গিরা। এতে অন্ততপক্ষে ৮ জন নিহত হয়েছে। স্থানীয় অধিবাসী ও কর্মকর্তারা একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2009, 09:20 AM

Updated : 26 Aug 2022, 11:47 AM

খোস্ট, আফগানিস্তান, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া প্রদেশের রাজধানী 'গারদেজ' এর সরকারি ভবনগুলোতে মঙ্গলবার দফায় দফায় হামলা চালিয়েছে তালেবান জঙ্গিরা। এতে অন্ততপক্ষে ৮ জন নিহত হয়েছে। স্থানীয় অধিবাসী ও কর্মকর্তারা একথা জানিয়েছে। তালেবানরা হামলার দায় স্বীকার করেছে। গারদেজের সরকারি ভবনগুলোতে হামলায় ১৫ আত্মঘাতী বোমা হামলাকারীও অংশ নিয়েছে বলে জানিয়েছে তারা। গারদেজে প্রাদেশিক দুই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, বন্দুকযুদ্ধে নিরাপত্তা বাহিনীর অন্ততপক্ষে ৫ জন এবং ৩ জন তালেবান জঙ্গি নিহত হয়েছে। এর আগে স্থানীয় বাসিন্দারা বন্দুকযুদ্ধ এবং বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়ার কথা জানায় । এ হামলার উদ্দেশ্য কি সে সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি। স