কেপ ক্যানাভেরাল, ফ্লোরিডা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আর্ন্তজাতিক মহাকাশ স্টেশনের নভোচারীদের রোববার নতুন যন্ত্রপাতি লাগানোর গলদঘর্ম কাজের বিরতিতে শৌচাগারের সামনে গিয়ে হয়তো লম্বা লাইনে দাঁড়াতে হয়েছে। কারণ ছোট্ট স্টেশনটি নভোচারীর সংখ্যা বর্তমানে রেকর্ড পরিমাণে বেড়ে যাওয়ায় চাপ কুলোতে না পেরে মূল শৌচাগারটি হঠাৎ নষ্ট হয়ে গেছে।
নভোচারীরা বাধ্য হয়ে স্টেশনের রুশ অংশে থাকা বিকল্প কমোড ব্যবহার করছেন। আর নভো খেয়াযান এনডেভার এখনো স্টেশনে নোঙর করা থাকায় সেটির শৌচাগারে গিয়েও জরুরি কাজ সারা হচ্ছে।
মহাকাশ স্টেশনটির বাসিন্দা এখন ১৩। স্টেশনটিতে এবারই প্রথম এতো বেশিসংখ্যক নভোচারী ভিড় জমিয়েছে।
শৌচাগারটি মেরামতে ব্যর্থ হয়ে অভিযান-নিয়ন্ত্রক হল গেজেলম্যান এক ক্রুকে ডেকে এর দরজায় 'ব্যবহার অনুপযোগী' নোটিশ টাঙিয়ে দেওয়ার নির্দেশ দেন।
ডব্লিউএইচসি (ওয়েস্ট অ্যান্ড হাইজিন কম্পার্টমেন্ট) নামের শৌচাগারের কমোডটি বর্জ্যপানি পুনর্ব্যবহার উপযোগী করার পদ্ধতির সঙ্গে সংযুক্ত ছিল। এটি নষ্ট হয়ে যাওয়ায় অন্য কমোডগুলোর বর্জ্যপানি পড়ে বৈজ্ঞানিক পরীক্ষার জন্য স
bdnews24