২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে মার্কিন জঙ্গি বিমান বিধ্বস্ত, নিহত ২

আফগানিস্তানের পূর্বাঞ্চলে শনিবার একটি মার্কিন এফ-১৫ই স্ট্রাইক ইগল জঙ্গি বিমান বিধ্বস্ত হয়েছে। মার্কিন সেনা সুত্র জানিয়েছে বিমানটি দুজন ক্রু-ই নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2009, 09:08 AM

Updated : 26 Aug 2022, 11:46 AM

কাবুল, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের পূর্বাঞ্চলে শনিবার একটি মার্কিন এফ-১৫ই স্ট্রাইক ইগল জঙ্গি বিমান বিধ্বস্ত হয়েছে। মার্কিন সেনা সুত্র জানিয়েছে বিমানটি দুজন ক্রু-ই নিহত হয়েছে। মার্কিন বিমানবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বিমানটি শত্র"র আক্রমণে ধ্বংস হয়নি। স্থানীয় সময় দুপুরের দিকে এটি দুর্ঘটনায় পতিত হয়। মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান পরিচালনার প্রধান ঘাঁটি কাতার থেকে বিমানবাহিনীর মুখপাত্র লে. কর্নেল রিড ক্রিস্টোফারসন টেলিফোনে রয়টার্সকে বলেন, "এই মুহূর্তে দুর্ঘটনাস্থলে সক্রিয় তদন্ত চলছে। " তিনি বিমানটির ক্রুদের অবস্থা সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে কাবুলের সেনাসূত্র তাদের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। এফ-ফিফটিন সুপারসোনিক জেট বিমানের গোত্রভুক্ত বিমানটি স্থলের লক্ষ্যস্থলে হামলা ও পদাতিক বাহিনীকে খুব কাছ থেকে ছত্রছায়া দেওয়ার জন্য নকশা করা হয়েছে। আফগানিস্তান ও ইরাকে বিপুল সংখ্যায় এটি মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৬১৬ ঘ.