২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের বাসিন্দা এখন ১৩

সাত নভোচারী নিয়ে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পৌঁছেছে নভো খেয়াযান এনডেভার। এদের নিয়ে মহাকাশ কেন্দ্রে নভোচারীর সংখ্যা এ যাবৎকালের সর্বোচ্চ ১৩ জনে দাঁড়াল। এনডেভার এবারের অভিযানে মহাকাশ কেন্দ্রের নির্মাণ কাজের জন্য মালামাল পরিবহন করে নিয়ে গেছে। ১১ দিন ধরে ওই নির্মাণ অভিযান চলবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2009, 06:31 AM

Updated : 26 Aug 2022, 11:46 AM

কেপ ক্যানাভেরাল, ফ্লোরিডা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- সাত নভোচারী নিয়ে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পৌঁছেছে নভো খেয়াযান এনডেভার। এদের নিয়ে মহাকাশ কেন্দ্রে নভোচারীর সংখ্যা এ যাবৎকালের সর্বোচ্চ ১৩ জনে দাঁড়াল। এনডেভার এবারের অভিযানে মহাকাশ কেন্দ্রের নির্মাণ কাজের জন্য মালামাল পরিবহন করে নিয়ে গেছে। ১১ দিন ধরে ওই নির্মাণ অভিযান চলবে। খেয়াযানটি মহাকাশ কেন্দ্রে গিয়ে পৌঁছালে কেন্দ্র কমান্ডার গেনেডি পারালকা ও অন্য পাঁচ ক্র তাদের স্বাগত জানায়। এইবারই প্রথম মহাকাশ কেন্দ্রের পাঁচ সহযোগী যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপ, জাপান ও কানাডা সবার প্রতিনিধি এ অভিযানে রয়েছে। এনডেভারের কমান্ডার মার্ক পোলাস্কি বলেন, "এখানে আসতে পেরে আমরা পুলকিত। ১৩ অনেক বড় একটি সংখ্যা।" পাঁচবার যাত্রা বিলম্বিত হওয়ার পর বুধবার মহাকাশ কেন্দ্রের উদ্দেশ্যে যাত্রা করে খেয়াযান এনডেভার। এ অভিযানের মূল উদ্দেশ্য হচ্ছে কেন্দ্রের বাইরে অংশে জাপানের তৈরি একটি গবেষণা কেন্দ্রের প্লাটফরম সংযুক্ত করা। এ ছাড়া কেন্দ্রের ব্যাটারির পুনঃস্থাপনের কাজও করবে নভোচারীরা। বিডিনিউ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৩৩২ ঘ.