তেহরান, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানে ১২ জুনের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনের পর শুক্রবার প্রথম দেশ নেতাদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন প্রভাবশালী ধর্মীয় নেতা ও সাবেক ইরানি প্রেসিডেন্ট আকবর হাশেমি রাফসানজানি। বহু ইরানি এখনও ওই নির্বাচনের ফল নিয়ে সন্দিহান উল্লেখ করে রাফসানজানি অবিলম্বে নির্বাচন পরবর্তী সহিংসতায় আটক বিক্ষোভকারীদের মুক্তি দাবি করেছেন।
ওদিকে, শুক্রবারের জুমার নামাজের সময় প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত প্রার্থী মীরহোসেন মুসাভির সমর্থকদের নতুন বিক্ষোভ ঠেকাতে টিয়ারগ্যাস ছুড়েছে ও লাটিচার্জ করেছে পুলিশ। গ্রেপ্তার হয়েছে অন্ততপক্ষে ১৫ জন। এক প্রত্যক্ষদর্শী একথা জানিয়েছেন।
১২ জুনের নির্বাচনের পর মুসাভি শুক্রবার প্রথম জুমার নামাজে যোগ দিতে যান। মুসাভির অন্যতম সমর্থক রাফসানজানি।
রাষ্ট্রীয় বেতারে এক ধর্মীয় নসিহতে রাফসানজানি বলেন, "আমরা সবাই এক পরিবারেরই সদস্য। এই নসিহতের সঙ্গে সঙ্গে এ সঙ্কটময়, দুর্ভোগের সময় আমরা কাটিয়ে উঠতে পারব বলে আশা করছি।"
নির্বাচন পরবর্তী সহিংসতায় আটক বিক্ষোভকারীদের অবিলম্বে মুক্তি দদাবি করে তিনি বলেন, "বর্তমান পরিস্থিতিতে লোকজনকে বন্দি করে রাখার প্রয়োজন নেই........... আমাদের উচিত তাদেরকে পরিবারের কাছে ফিরতে দেওয়া।"
বোতার স
bdnews24